গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাকিস্তানে ভারী বৃষ্টিতে ছাদ ধসে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৭ পিএম, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:৫৫ এএম ২০২৬
পাকিস্তানে ভারী বৃষ্টিতে ছাদ ধসে নিহত ১০
ছবি

ছবি সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে টানা ভারী বর্ষণের মধ্যে একটি বাড়ির ছাদ ধসে নারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।

প্রাদেশিক সরকারের বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

কর্তৃপক্ষ জানায়, কোহাত জেলার লাচি তহসিলের মালাগিন এলাকায় সোমবার রাতে ভারী বৃষ্টির সময় একটি বাড়ির ছাদ ধসে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।

খাইবার পাখতুনখাওয়ার তথ্যমন্ত্রী শফি জান এক বিবৃতিতে বলেন, নারীসহ ১০ জনের প্রাণহানির ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি জানান, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রাদেশিক সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে।

মৌসুমি বৃষ্টিপাতের সময় পাকিস্তানের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি খাইবার পাখতুনখাওয়া। গ্রামীণ এলাকায় কাদামাটি ও পুরোনো ইটের তৈরি অনেক বাড়ি দীর্ঘস্থায়ী বৃষ্টিতে সহজেই ধসে পড়ে। পাশাপাশি পাহাড়ি ভূপ্রকৃতির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকিও বেশি থাকে।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) তথ্য অনুযায়ী, গত ২৬ জুন থেকে শুরু হওয়া বর্ষা মৌসুমে দেশজুড়ে বৃষ্টি ও আবহাওয়াজনিত বিভিন্ন ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছেন।

এনডিএমএ জানায়, চলতি মৌসুমে আবহাওয়াসংক্রান্ত মৃত্যুর প্রায় অর্ধেকই ঘরবাড়ি ধসের ঘটনায় ঘটেছে। একই সময়ে খাইবার পাখতুনখাওয়ায় ৭৫টি বাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৮টি বাড়ি পুরোপুরি ধসে গেছে।

সূত্র: আরব নিউজ

এসি/আপ্র/১৪/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই