গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ছোট ভাইবোনকে বাঁচাতে প্রাণ দিলো ১৪ বছরের শিশু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৪ পিএম, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ২০:৫১ এএম ২০২৬
ছোট ভাইবোনকে বাঁচাতে প্রাণ দিলো ১৪ বছরের শিশু
ছবি

ছবি সংগৃহীত

ফিলিপাইনে বিষধর কিং কোবরার ছোবল থেকে তিন ছোট ভাই-বোনকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভাইবোনদের আগলে রাখায় তারা অক্ষত থাকলেও সাপের ছোবলে মারা যায় কিশোরীটি।

গত ১৩ জুলাই দেশটির সারাঙ্গানি প্রদেশের মাইতুম এলাকার বাতিয়ান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম বুদিং।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন দুপুরে বুদিং তার তিন ছোট ভাই-বোনকে নিয়ে একটি নদীতে গোসল করছিল। এ সময় একটি কিং কোবরা তাদের দিকে এগিয়ে আসে। ছোট ভাইবোনদের আক্রমণ থেকে বাঁচাতে বুদিং নিজের শরীর দিয়ে তাদের আড়াল করে। এতে সাপটি তার পিঠের নিচের অংশে ছোবল দেয়।

কিশোরীর বোন নাইব মলাহ জানান, ছোবল খাওয়ার পরও বুদিং ভাইবোনদের নিরাপদে নদীর পাড়ে তুলে দেয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নাইব বলেন, বুদিং যদি নিজের জীবন বাজি রেখে এগিয়ে না আসত, তাহলে হয়তো তারা সবাই প্রাণ হারাত।

ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা কিশোরীর সাহসিকতা ও আত্মত্যাগের প্রশংসা করছেন।

মাইতুমের মেয়র জেমস রেগানিত শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে কিশোরীর দাফনের সব ব্যয় বহনের আশ্বাস দিয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও শেয়ার না করার অনুরোধ জানিয়েছে বুদিংয়ের পরিবার। তাদের ভাষ্য, এসব ভিডিও পরিবারের শোক আরো বাড়িয়ে দিচ্ছে।

বর্ষাকালে নদী ও ঝোপঝাড় এলাকায় চলাচলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে সাপে কাটলে ওঝার শরণাপন্ন না হয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

সূত্র: ইনকোয়ারার

এসি/আপ্র/১৫/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই