গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

ছেলেকে স্কুল থেকে নিয়ে অপহরণ মামলায় বাবা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৩ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ০৫:২৫ এএম ২০২৬
ছেলেকে স্কুল থেকে নিয়ে অপহরণ মামলায় বাবা গ্রেফতার
ছবি

ছবি সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে পারিবারিক বিরোধের জেরে চার বছরের ছেলেকে স্কুল থেকে নিয়ে যাওয়ার ঘটনায় অপহরণের অভিযোগে এক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। টানা তিন দিনের অভিযান শেষে রাজস্থানের পালি থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

গ্রেফতার ব্যক্তির নাম নীলেশ রাজপুত। পুলিশ জানায়, স্ত্রী-সন্তানের সঙ্গে দীর্ঘদিন ধরে আলাদা থাকছিলেন তিনি। পারিবারিক বিরোধের কারণে তার স্ত্রী চার বছরের ছেলে কার্তিকেয়কে নিয়ে মোরেনায় বাবার বাড়িতে বসবাস করছিলেন।

পুলিশের ভাষ্য, সন্তানকে দেখতে না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে নীলেশ পরিকল্পিতভাবে স্কুল থেকে ছেলেকে নিয়ে যান। মোরেনার পুলিশ সুপার ধর্মরাজ মিনা জানান, ৭২ ঘণ্টার প্রযুক্তিগত অনুসন্ধান ও নিবিড় তদন্তের মাধ্যমে রাজস্থানের পালিতে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়। অভিযানে শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নীলেশের দুই সহযোগী এখনো পলাতক।

তদন্তে জানা গেছে, শিশুকে নিয়ে যাওয়ার পরিকল্পনা আগেই করা হয়েছিল। নীলেশ ও তার দুই সহযোগী ১২ দিন ধরে মোরেনার একটি লজে অবস্থান করে শিশুটির স্কুল ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ করেন।

গত ১৪ জুলাই স্কুল ছুটির পর বাইরে অপেক্ষা করছিলেন নীলেশ। কার্তিকেয় স্কুল থেকে বের হলে এক সহযোগীর স্কুটারে করে তাকে নিয়ে পালিয়ে যান। পরে চম্বল নদীর সেতুর কাছে স্কুটারটি ফেলে অন্য একটি গাড়িতে করে রাজস্থানে চলে যান। পুলিশ জানায়, ব্যবহৃত স্কুটারটি লজের মালিকের ছিল।

ঘটনার পুরো দৃশ্য স্কুলের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। ফুটেজে একজন ব্যক্তিকে শিশুটিকে নিয়ে যেতে দেখা যায়। প্রথমে শিশুটির মা ওই ব্যক্তিকে তার স্বামী হিসেবে শনাক্ত করতে না চাইলেও পরে তদন্তে পুলিশকে সহযোগিতা করেন। লজের মালিকও সিসিটিভি ফুটেজ দেখে নীলেশকে শনাক্ত করেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

এসি/আপ্র/১৮/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পরিবার থেকেও বিচ্ছিন্ন মোজতবা খামেনি, জানালেন শ্বশুর
২৮ জুলাই ২০২৬

পরিবার থেকেও বিচ্ছিন্ন মোজতবা খামেনি, জানালেন শ্বশুর

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর থেকে পরিবারের সদস্যদের সঙ্গেও...

হরমুজ নিয়ন্ত্রণে আছে, যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান জানায়নি ইরান
২৮ জুলাই ২০২৬

হরমুজ নিয়ন্ত্রণে আছে, যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান জানায়নি ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখনো নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে ইরান। একই স...

সামরিক মজুত ও যুদ্ধ বিস্তারের শঙ্কায় ইরান হামলা স্থগিত ট্রাম্পের
২৮ জুলাই ২০২৬

সামরিক মজুত ও যুদ্ধ বিস্তারের শঙ্কায় ইরান হামলা স্থগিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সামরিক অভিযান আরো জোরদার করার পরিকল্পনা থেকে...

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
২৮ জুলাই ২০২৬

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামোতো প্রিফেকচারে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই