গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এক সপ্তাহে ৮৩ বার কাঁপলো ইরান, নতুন ভূমিকম্পে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২২ পিএম, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:৫২ এএম ২০২৬
এক সপ্তাহে ৮৩ বার কাঁপলো ইরান, নতুন ভূমিকম্পে আতঙ্ক
ছবি

ছবি সংগৃহীত

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে পাঁচ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৯ জুলাই) সালান্দ এলাকায় আঘাত হানা এই ভূমিকম্পে সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য জানতে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি গ্রামগুলোতে ক্ষয়ক্ষতি নিরূপণে দুটি উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।

ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমস জানায়, সাম্প্রতিক সময়ে দেশটিতে ভূমিকম্পের প্রবণতা বেড়েছে। ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে দেশজুড়ে মোট ৮৩টি ভূমিকম্প অনুভূত হয়েছে।

এর মধ্যে তিন মাত্রার কম শক্তির ভূমিকম্প ছিল ৭১টি। তিন থেকে চার মাত্রার মধ্যে ছিল ১০টি এবং চার থেকে পাঁচ মাত্রার মধ্যে ছিল দুটি ভূমিকম্প। এ সময়ের মধ্যে ১০ জুলাই কেরমান প্রদেশে রিখটার স্কেলে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়।

গত এক সপ্তাহে ইরানের বিভিন্ন প্রদেশের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে খোরাসান রাজাভিতে। সেখানে ১০টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এরপর সেমনান, কেরমান ও ফার্স প্রদেশে আটটি করে এবং মাজানদারানে সাতটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানী তেহরানেও তিনটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

তবে আলবোর্জ, খুজেস্তান, জানজান, সিস্তান-বেলুচিস্তান, কোম, কাজভিন, কুর্দিস্তান, মারকাজি ও হামেদান প্রদেশে এ সময়ে কোনো ভূমিকম্পের তথ্য পাওয়া যায়নি।

মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূ-পদার্থবিদ্যা ইনস্টিটিউটের ভূমিকম্প পর্যবেক্ষণ নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত এক বছরে ইরানে ২ দশমিক ৫ মাত্রার বেশি শক্তির মোট ২ হাজার ৩৮০টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

এর মধ্যে ৯১০টি ভূমিকম্পের মাত্রা ছিল তিনের বেশি, ১৩০টির মাত্রা ছিল চারের বেশি এবং ১৫টি ভূমিকম্পের মাত্রা পাঁচের বেশি ছিল।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই একের পর এক ভূমিকম্পের ঘটনা ঘটছে। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত এক সপ্তাহ ধরে দুই দেশ পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।

মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পাশাপাশি তেহরানও উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। সূত্র: তেহরান টাইমস, মেহর নিউজ এজেন্সি
সানা/আপ্র/১৯/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই