গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৭ পিএম, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:৩০ এএম ২০২৬
রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি
ছবি

ছবি সংগৃহীত

সৌদি আরবে কর্মরত গৃহকর্মীদের আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট বা আকামা) ইস্যু ও নবায়নের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির সরকার। এখন থেকে নিয়োগকর্তারা ন্যূনতম তিন মাস মেয়াদে এই অনুমতিপত্র ইস্যু বা নবায়ন করতে পারবেন। এর ফলে গৃহকর্মীদের কর্মসংস্থানসংক্রান্ত ব্যয় ব্যবস্থাপনায় নিয়োগকর্তাদের জন্য আরো নমনীয়তা তৈরি হবে।

রোববার (১৯ জুলাই) সৌদি গেজেটের এই প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস (জাওয়াজাত), মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’–এর যৌথ সহযোগিতায় এই বিশেষ সেবাটি চালু করা হয়েছে।

সৌদি আরবের জনপ্রিয় সংবাদপত্র ওকাজ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ব্যবস্থার আওতায় গৃহকর্মী ও সমজাতীয় শ্রেণির কর্মীদের জন্য নিয়োগকর্তারা ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাসের রেসিডেন্সি মেয়াদ বেছে নিতে পারবেন। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ‘আবশের’ প্ল্যাটফর্মের মাধ্যমে এই অনুমতিপত্র ইস্যু বা নবায়ন করা যাবে।

নতুন এই নিয়ম চালুর ফলে নিয়োগকর্তারা এখন থেকে আর দীর্ঘমেয়াদি বা এককালীন এক-দুই বছরের জন্য আকামা নবায়নে বাধ্য থাকবেন না। তারা নিজেদের প্রয়োজন ও আর্থিক সুবিধা অনুযায়ী নির্ধারিত সময়ের জন্য রেসিডেন্সি ফি পরিশোধ করতে পারবেন। তিন মাস বা এর গুণিতক মেয়াদের রেসিডেন্সি নবায়নের ক্ষেত্রে ফি ত্রৈমাসিক ভিত্তিতে কিস্তিতে পরিশোধের সুযোগও রাখা হয়েছে। এর আগে গৃহকর্মীদের রেসিডেন্সি নবায়ন সাধারণত এক বা দুই বছরের মেয়াদের মধ্যেই কঠোরভাবে সীমিত ছিল, যা একসঙ্গে পরিশোধ করা অনেকের জন্যই কষ্টসাধ্য হতো।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ব্যবস্থার মূল লক্ষ্য হলো নিয়োগকর্তাদের আর্থিক ব্যবস্থাপনায় আরো স্বাধীনতা দেওয়া এবং পরিবার ও গৃহকর্মীদের বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজনের সঙ্গে সেবাটিকে আরো সামঞ্জস্যপূর্ণ করা। এই উদ্যোগ সৌদি আরবের সামগ্রিক রেসিডেন্সি সেবা আধুনিকায়ন, সরকারি প্রক্রিয়া সহজীকরণ এবং ডিজিটাল সেবার সম্প্রসারণের চলমান মহাপরিকল্পনার একটি অংশ। এই সিদ্ধান্তের ফলে দেশটিতে কর্মরত লাখ লাখ প্রবাসী গৃহকর্মী ও তাদের নিয়োগকর্তারা সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

এসি/আপ্র/২০/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই