গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করলো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭ পিএম, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ১০:৫৭ এএম ২০২৬
ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করলো সৌদি
ছবি

ছবি সংগৃহীত

ধর্মীয় পর্যটন ও পর্যটন খাতকে আরও গতিশীল করতে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর বা ৩৬৫ দিনে উন্নীত করেছে সৌদি আরব। নতুন ব্যবস্থায় ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদিতে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

সোমবার এ সংক্রান্ত তথ্য জানিয়েছে সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে ভিসাধারীদের সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফর্ম নুসুক থেকে একটি অনুমোদিত ওমরাহ প্যাকেজ কিনতে হবে। তবে সেই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট মেয়াদের বেশি হতে পারবে না।

এ ছাড়া সৌদি আরবে ভ্রমণের আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ করাও বাধ্যতামূলক করা হয়েছে।

তবে হজ মৌসুমে এই ভিসা সাময়িকভাবে স্থগিত থাকবে। আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত ওমরাহ ভিসা ব্যবহার করা যাবে না।

এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’ কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে নতুন এই ভিসা নীতি চালু করা হয়েছে। এর মাধ্যমে ধর্মীয় পর্যটন সম্প্রসারণ এবং বিদেশি দর্শনার্থীদের জন্য সৌদি ভ্রমণ আরো সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি (এসপিএ), গালফ নিউজ

এসি/আপ্র/২০/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই