গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

শরিয়াহ আইন নিয়ে বক্তব্যে বিতর্কে ট্রাওরে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৩ পিএম, ২১ জুলাই ২০২৬ | আপডেট: ২২:৫১ এএম ২০২৬
শরিয়াহ আইন নিয়ে বক্তব্যে বিতর্কে ট্রাওরে
ছবি

ছবি সংগৃহীত

বুরকিনা ফাসোতে শরিয়াহ আইন চালুর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ও সামরিক নেতা ইব্রাহিম ট্রাওরে। একই সঙ্গে সৌদি আরবে শরিয়াহ আইন বিষয়ে পড়াশোনা করা বুরকিনাবে শিক্ষার্থীদের দেশে না ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। তার এই বক্তব্য দেশটির ভেতরে ও বাইরে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

নাইজেরিয়ার সংবাদমাধ্যম *ডেইলি পোস্ট নাইজেরিয়া-এর প্রতিবেদনে বলা হয়, সোমবার (২০ জুলাই) দেশব্যাপী সম্প্রচারিত এক ভাষণে ট্রাওরে এসব মন্তব্য করেন।

ভাষণে তিনি বলেন, তিনি নিজে মুসলিম হলেও বুরকিনা ফাসোর প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে দেশে শরিয়াহ আইন চালুর কোনো পরিকল্পনা বা সুযোগ নেই।

ট্রাওরে বলেন, ‘আমি একজন মুসলিম। কিন্তু বুরকিনা ফাসোর প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। এই দেশে কখনোই শরিয়াহ আইন চালু হবে না।’

সৌদি আরবে শরিয়াহ আইন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশের উন্নয়নে প্রয়োজন প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা। তাই যারা এ ধরনের শিক্ষা গ্রহণ করছেন, তাদের দেশে না ফেরার আহ্বান জানান তিনি।

প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, দেশের অগ্রগতির জন্য প্রযুক্তি, বিজ্ঞান ও দক্ষতাভিত্তিক শিক্ষায় গুরুত্ব দেওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের এমন বিষয়ে পড়াশোনা করা উচিত, যা জাতীয় উন্নয়নে সরাসরি অবদান রাখতে পারে।

সূত্র: ডেইলি পোস্ট নাইজেরিয়া

এসি/আপ্র/২১/০৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

পরিবার থেকেও বিচ্ছিন্ন মোজতবা খামেনি, জানালেন শ্বশুর
২৮ জুলাই ২০২৬

পরিবার থেকেও বিচ্ছিন্ন মোজতবা খামেনি, জানালেন শ্বশুর

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর থেকে পরিবারের সদস্যদের সঙ্গেও...

হরমুজ নিয়ন্ত্রণে আছে, যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান জানায়নি ইরান
২৮ জুলাই ২০২৬

হরমুজ নিয়ন্ত্রণে আছে, যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান জানায়নি ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখনো নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে ইরান। একই স...

সামরিক মজুত ও যুদ্ধ বিস্তারের শঙ্কায় ইরান হামলা স্থগিত ট্রাম্পের
২৮ জুলাই ২০২৬

সামরিক মজুত ও যুদ্ধ বিস্তারের শঙ্কায় ইরান হামলা স্থগিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সামরিক অভিযান আরো জোরদার করার পরিকল্পনা থেকে...

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
২৮ জুলাই ২০২৬

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামোতো প্রিফেকচারে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই