গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হরমুজ নিয়ন্ত্রণে আছে, যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান জানায়নি ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪০ পিএম, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৪:৩৪ এএম ২০২৬
হরমুজ নিয়ন্ত্রণে আছে, যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান জানায়নি ইরান
ছবি

হরমুজ প্রণালি এখনো নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে ইরান -ফাইল ছবি

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখনো নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার জন্য তেহরান কোনো অনুরোধ জানায়নি বলেও স্পষ্ট করেছে দেশটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে টানা প্রায় দুই সপ্তাহের বোমা হামলা স্থগিত করার পর ইরানের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো। মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তাদের পরামর্শের ভিত্তিতেই ওয়াশিংটন অভিযান স্থগিতের সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অনুরোধ জানানোর খবর প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া।

তিনি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিভিন্ন বার্তা আদান-প্রদান হতে পারে, তবে যুক্তরাষ্ট্রের কাছে সরাসরি আলোচনার আবেদন জানানো ইরানের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা, অস্ত্রের মজুত এবং সম্ভাব্য আঞ্চলিক প্রতিক্রিয়া নিয়ে উদ্বিগ্ন ছিল। বিশেষ করে দীর্ঘমেয়াদি সংঘাতে গোলাবারুদের ঘাটতি এবং বেসামরিক প্রাণহানির আশঙ্কা মার্কিন সামরিক কর্মকর্তাদের উদ্বেগের অন্যতম কারণ হয়ে ওঠে।

মার্কিন হামলা স্থগিতের খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেলের দাম ৮ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৮৯ ডলারের নিচে নেমে আসে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় সোমবার সকালে ছয়টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় অংশ পরিবহন করা হয়। ফলে এই অঞ্চলে সামরিক উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

দুই সপ্তাহের সংঘাতে ইরানে ব্যাপক প্রাণহানি হয়েছে বলে দাবি করেছে দেশটি। একই সময়ে দক্ষিণাঞ্চলের কয়েকটি সেতু ও সুড়ঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় চার মার্কিন সেনা নিহত হওয়ার তথ্যও এসেছে।

তবে চলমান সংঘাতের ভবিষ্যৎ গতিপথ এবং যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। সূত্র: রয়টার্স
সানা/আপ্র/২৮/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই