গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

হজ-ওমরাহ মেলা বৃহস্পতিবার, বুকিংয়ে বিশেষ ছাড়

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৪ পিএম, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৪:৫৫ এএম ২০২৬
হজ-ওমরাহ মেলা বৃহস্পতিবার, বুকিংয়ে বিশেষ ছাড়
ছবি

ছবি সংগৃহীত

হজযাত্রীদের নির্ভরযোগ্য তথ্য ও অনুমোদিত এজেন্সির সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দিতে তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ মেলা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই)। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলা চলবে ১ আগস্ট পর্যন্ত। মেলায় হজ বা ওমরাহ প্যাকেজ বুকিং করলে বিভিন্ন এজেন্সির পক্ষ থেকে বিশেষ ছাড়ও দেওয়া হবে।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এ তথ্য জানান। এ সময় হাবের সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।

হাব জানায়, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সৌদি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

মেলায় হজ কার্যক্রমে অনুমোদিত এজেন্সিগুলো অংশ নেবে। এতে আগ্রহীরা বিভিন্ন প্যাকেজের মূল্য, সেবার মান ও সুবিধা তুলনা করে মধ্যস্বত্বভোগী ছাড়াই পছন্দের এজেন্সির সঙ্গে সরাসরি চুক্তি বা বুকিং করতে পারবেন।

ফরিদ আহমেদ মজুমদার বলেন, মেলার তিন দিন হজ বুকিংয়ে বিশেষ ছাড় থাকবে। কোনো এজেন্সি চাইলে তাদের সার্ভিস চার্জ সম্পূর্ণ বা আংশিক মওকুফ করে ডিসকাউন্ট দিতে পারবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ৫ লাখ ৫৯ হাজার টাকার একটি প্যাকেজে এজেন্সি চাইলে নিজস্ব সার্ভিস চার্জ না নিয়ে বুকিংকারীদের ছাড় দিতে পারে।

তিনি জানান, বাংলাদেশের প্রায় ৯৬ শতাংশ হজযাত্রী এবং শতভাগ ওমরাহযাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় সেবা গ্রহণ করেন। ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষ অবস্থান অর্জন করেছে বলেও দাবি করেন তিনি।

মেলার উদ্দেশ্য সম্পর্কে হাব মহাসচিব বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের হজযাত্রীদের অনুমোদিত এজেন্সির সঙ্গে সরাসরি যুক্ত করা, প্রতারণা ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং হয়রানি ও অর্থ আত্মসাতের মতো ঘটনা প্রতিরোধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইসেন্সবিহীন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আকর্ষণীয় বিজ্ঞাপনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, হজ বা ওমরাহর জন্য চুক্তির আগে অবশ্যই এজেন্সির লাইসেন্স যাচাই করতে হবে এবং সব ধরনের অর্থ সরাসরি এজেন্সির ব্যাংক হিসাবে জমা দিতে হবে।

এ ছাড়া মেলায় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও হজযাত্রী পরিবহনকারী প্রধান এয়ারলাইনসগুলোর সেবাসংক্রান্ত তথ্য জানার সুযোগও থাকবে বলে জানায় হাব।

সংবাদ সম্মেলনে ফরিদ আহমেদ মজুমদার আরো বলেন, সৌদি সরকার ২০২৭ সালের হজের জন্য নতুন রোডম্যাপ ও নির্দেশনা প্রকাশ করেছে। এতে ক্যাটারিং সেবা বাধ্যতামূলক করা, ডি ক্যাটাগরি বাতিলসহ বেশ কিছু নতুন বিধান রয়েছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বাংলাদেশি হজযাত্রীদের জন্য হজ পালন আরও ব্যয়বহুল ও কঠিন হতে পারে। বিষয়টি নিয়ে ধর্ম মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে হাব।

এসি/আপ্র/২৮/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ
২৭ জুলাই ২০২৬

হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ

২০২৭ সালের হজে যেতে আগ্রহীদের জন্য সোমবার (২৭ জুলাই) থেকে প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে। এই কার্যক্রম...

হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না
২৬ জুলাই ২০২৬

হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন...

দেশজুড়ে উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল, উৎসবমুখর পরিবেশে সমাপ্তি
২৪ জুলাই ২০২৬

দেশজুড়ে উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল, উৎসবমুখর পরিবেশে সমাপ্তি

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার সমাপ্তি হয়েছে দেশব্যা...

মানবতার সেবা পরম ধর্ম
২৪ জুলাই ২০২৬

মানবতার সেবা পরম ধর্ম

ইসলাম======

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই