গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে প্রবল বৃষ্টি ও বন্যায় ৮২ জনের মৃত্যু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:২৫ পিএম, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:৪১ এএম ২০২৬
ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে প্রবল বৃষ্টি ও বন্যায় ৮২ জনের মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

ভারতের উত্তরপূর্বাঞ্চল, পাকিস্তান ও আফগানিস্তানে চলতি সপ্তাহে প্রবল বৃষ্টি ও বন্যায় অন্তত ৮২ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এই দেশ তিনটিতে বন্যায় কৃষিজমি, অবকাঠামো ও সরকারি স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রয়টার্স জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতের আসাম রাজ্যে বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এর ফলে পুরো সপ্তাহজুড়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে। বন্যায় ‘নজিরবিহীন ধ্বংসযজ্ঞ’ হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বুধবার এক বুলেটিনে রাজ্যটির দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ জানিয়েছে, ভারি বৃষ্টিতে আসামের ১১টি জেলার ছয় লাখ ৫০ হাজরেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যে সরকার এক প্রতিবেদনে জানিয়েছে, আসাম ও প্রতিবেশী রাজ্য নাগাল্যান্ডে ১৮ থেকে ২০ জুলাই তুমুল বৃষ্টিপাত হয়। মূলত এই টানা ভারি বৃষ্টির কারণেই নদনদীর পানি স্ফীত হয়ে আসামে বন্যা দেখা দিয়েছে।

বিশ্বের অন্যতম বড় নদী বহ্মপুত্র আসামের মধ্য দিয়ে বয়ে গেছে। প্রায় প্রতি বছর বর্ষা মওসুমে প্রবাহিত বাড়তি পানির কারণে নদীটির দুকূল ক্ষতিগ্রস্ত হয়।

আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে ও পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে গত ৭২ ঘণ্টায় বন্যায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে উভয় দেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। নুরিস্তান প্রদেশের বাসিন্দা মুজিব উর রহমান রয়টার্সকে বলেছেন, “বন্যার তোড়ে বাড়ি ও হোটেলগুলো ভেসে গেছে। সবকিছু চলে গেছে। সবকিছু ধ্বংস হয়ে গেছে। যারা আটকা পড়ে আছেন তাদের উদ্ধারে মেশিনপত্র ব্যবহার করা হচ্ছে।”

বৈশ্বিক নির্গমণের ক্ষেত্রে তাদের দায় স্বল্প হলেও জলবায়ু পরিবর্তনের কারণে যেসব দেশ সবচেয়ে ঝুঁকিতে আছে আফগানিস্তান ও পাকিস্তান তাদের অন্যতম। উভয় দেশেই বন্যা, খরা, হিমবাহের গলন ও পানি স্বল্পতা লাখ লাখ মানুষকে ঝুঁকির মধ্যে ফেলছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

ডিসি/আপ্র/২৩/০৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই