গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত অন্তত ৩৫

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩১ পিএম, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ০৬:৩৬ এএম ২০২৬
সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত অন্তত ৩৫
ছবি

ছবি সংগৃহীত

সিরিয়ার পূর্বাঞ্চলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন। দেশটির পূর্বাঞ্চলকে রাজধানী দামেস্কের সঙ্গে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৫ জুলাই) দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কের আল-সুখনাহ ও পালমিরার মধ্যবর্তী এলাকায় বাস দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এ সড়কটি পূর্বাঞ্চলীয় সিরিয়ার সঙ্গে রাজধানী দামেস্কের প্রধান যোগাযোগপথ।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বাসগুলোর একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন। অন্য বাসটিতে সাধারণ যাত্রীরা ভ্রমণ করছিলেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। আহতদের দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে একাধিক অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। গুরুতর আহতদের হোমস সামরিক হাসপাতালে নেওয়ার জন্য জরুরি ভিত্তিতে হেলিকপ্টারও পাঠানো হয়।

দেইর আজ জোর-দামেস্ক মহাসড়ক দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবকাঠামো ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্য পরিচিত। প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে দেশটির সড়ক ও অন্যান্য বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই দুর্ঘটনাও সেই অবনতিরই একটি করুণ প্রতিফলন।

এর আগে সিরিয়ার জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছিল, অবকাঠামোগত দুর্বলতা ও বেপরোয়া যান চলাচলের কারণে দেশটিতে সড়ক দুর্ঘটনা অন্যতম প্রধান প্রাণহানির কারণ হয়ে উঠেছে।

সূত্র: আল-জাজিরা

এসি/আপ্র/২৬/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই