গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

পশ্চিম তীরে মসজিদে অগ্নিসংযোগ, বাড়ছে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৯ পিএম, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:৪০ এএম ২০২৬
পশ্চিম তীরে মসজিদে অগ্নিসংযোগ, বাড়ছে উত্তেজনা
ছবি

ছবি সংগৃহীত

অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের নতুন হামলায় নাবলুসের কুসরা গ্রামের একটি মসজিদে অগ্নিসংযোগ করা হয়েছে। একই রাতে রামাল্লা এলাকার একটি গ্রামেও হামলা চালিয়ে একাধিক ফিলিস্তিনি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রাতের হামলায় কুসরা গ্রামের মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি ভবনের দেয়ালে হিব্রু ভাষায় ‘প্রতিশোধ’ লিখে যায় হামলাকারীরা।

একই সময়ে উত্তর-পূর্ব রামাল্লার আল-মুগাইর গ্রামেও হামলা চালানো হয়। সেখানে কয়েকটি ফিলিস্তিনি গাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি স্থানীয়দের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয় এবং বিভিন্ন সংযোগ সড়ক সাময়িকভাবে অবরুদ্ধ করে রাখা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সশস্ত্র বসতিস্থাপনকারীরা একটি গ্রামের প্রধান প্রবেশপথে অবস্থান নিয়ে ফিলিস্তিনিদের চলাচলে বাধা দেয়। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি ব্যক্তিগত গাড়িকে গ্রামে প্রবেশ করতে না দিয়ে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে।

এর আগের দিন শুক্রবার পশ্চিম তীরের তেল নামের একটি গ্রামেও বসতিস্থাপনকারীরা অস্ত্র নিয়ে হামলা চালায়। স্থানীয়দের প্রতিরোধের সময় সংঘর্ষে এক ফিলিস্তিনি হামলাকারীদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে পাল্টা গুলি চালালে দুই ইসরায়েলি নিহত হন। পরে ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া যায়।

সাম্প্রতিক এই সংঘাতের পর ইসরায়েলি কর্তৃপক্ষ গ্রামবাসীদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। তবে স্থানীয় ফিলিস্তিনিদের অভিযোগ, অবৈধভাবে অস্ত্র নিয়ে হামলা চালানো বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলছে।

এসি/আপ্র/২৬/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পরিবার থেকেও বিচ্ছিন্ন মোজতবা খামেনি, জানালেন শ্বশুর
২৮ জুলাই ২০২৬

পরিবার থেকেও বিচ্ছিন্ন মোজতবা খামেনি, জানালেন শ্বশুর

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর থেকে পরিবারের সদস্যদের সঙ্গেও...

হরমুজ নিয়ন্ত্রণে আছে, যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান জানায়নি ইরান
২৮ জুলাই ২০২৬

হরমুজ নিয়ন্ত্রণে আছে, যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান জানায়নি ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখনো নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে ইরান। একই স...

সামরিক মজুত ও যুদ্ধ বিস্তারের শঙ্কায় ইরান হামলা স্থগিত ট্রাম্পের
২৮ জুলাই ২০২৬

সামরিক মজুত ও যুদ্ধ বিস্তারের শঙ্কায় ইরান হামলা স্থগিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সামরিক অভিযান আরো জোরদার করার পরিকল্পনা থেকে...

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
২৮ জুলাই ২০২৬

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামোতো প্রিফেকচারে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই