গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইরানে হামলায় ভূখণ্ড ব্যবহারের অভিযোগ নাকচ কুয়েতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩১ পিএম, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ০৩:১৩ এএম ২০২৬
ইরানে হামলায় ভূখণ্ড ব্যবহারের অভিযোগ নাকচ কুয়েতের
ছবি

ছবি সংগৃহীত

ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে কুয়েত। দেশটি জানিয়েছে, ইরানে হামলা চালাতে তাদের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ব্যবহারের অনুমতি কাউকে দেওয়া হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম *ওয়াল স্ট্রিট জার্নাল*-এর একটি প্রতিবেদন প্রকাশের পর কুয়েত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়। দেশটির সরকারি বার্তা সংস্থা কুনার বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছিল, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে কুয়েত ও বাহরাইন গোপনে ইরানের ভেতরে বিমান হামলা চালায়। চলতি মাসের শুরুতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা এবং ড্রোন-ক্ষেপণাস্ত্রের গুদাম লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাত গোয়েন্দা তথ্য দিয়ে এ অভিযানে সহায়তা করেছে বলেও দাবি করা হয়েছিল।

এসব দাবির পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত শেখা আল-জেইন আল-সাবাহ *ওয়াল স্ট্রিট জার্নাল*-এর সম্পাদকীয় বোর্ডে পাঠানো এক চিঠিতে প্রতিবেদনটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে উল্লেখ করেন।

কুনার তথ্য অনুযায়ী, রাষ্ট্রদূত তার চিঠিতে স্পষ্টভাবে বলেন, কুয়েত ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেয়নি। একই সঙ্গে আক্রমণাত্মক কোনো সামরিক অভিযান পরিচালনার জন্য নিজেদের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ব্যবহারের অনুমতিও কাউকে দেওয়া হয়নি।

ইরানের মেহর নিউজ কুনার বরাতে জানিয়েছে, কুয়েত এ ধরনের তথ্যকে জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। তবে *ওয়াল স্ট্রিট জার্নাল*-এর প্রতিবেদনের বিষয়ে বাহরাইন সরকার এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: মেহর নিউজ, টাইমস অব ইন্ডিয়া

এসি/আপ্র/২৬/০৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই