গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে সম্মত মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪০ পিএম, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:৫২ এএম ২০২৬
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে সম্মত মিয়ানমার
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া তিন লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত আরও পাঁচ হাজার রোহিঙ্গাকেও গ্রহণে দেশটি সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বুধবার মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের চেন্নাহ শহরে এক জনসভায় এ তথ্য জানান তিনি।

আনোয়ার ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার নাগরিকরা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছিলেন। তবে এতদিন মিয়ানমার তাদের নাগরিকদের গ্রহণে রাজি না হওয়ায় তা সম্ভব হয়নি। সাম্প্রতিক আলোচনার পর মিয়ানমার মালয়েশিয়া থেকে পাঁচ হাজার এবং বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে।

তিনি বলেন, এ অগ্রগতি সম্ভব হয়েছে কূটনৈতিক আলোচনার মাধ্যমে। এ ধরনের ইস্যু সমাধানে সতর্ক ও কার্যকর কূটনীতির গুরুত্বও তুলে ধরেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মার (আরসা) হামলার পর মিয়ানমারের সামরিক অভিযানের মুখে লাখো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। নির্যাতন, হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনায় প্রাণ বাঁচাতে তারা সীমান্ত পেরিয়ে কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শিবিরে ১৫ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে।

অন্যদিকে, জাতিসংঘের তথ্য অনুযায়ী মালয়েশিয়ায় প্রায় এক লাখ ২৬ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

জনসভায় আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ায় অবস্থানরত শরণার্থীদের দেশটির আইন মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, অনুমোদিত শরণার্থী শিবির বা নির্ধারিত এলাকার বাইরে তাদের অবস্থান গ্রহণযোগ্য নয়। আইন ভঙ্গ করলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন তিনি।

সূত্র: দ্য স্টার

এসি/আপ্র/৩০/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই