গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

খামারের টমেটো খেয়ে কেনিয়ায় ১৫টি হাতির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৭ পিএম, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ০২:৫২ এএম ২০২৬
খামারের টমেটো খেয়ে কেনিয়ায় ১৫টি হাতির মৃত্যু
ছবি

প্রতীকী ছবি

দক্ষিণ কেনিয়ার আম্বোসেলি ন্যাশনাল পার্কসংলগ্ন এলাকায় গত এক মাসে ১৫টি হাতির মৃত্যু হয়েছে। পার্শ্ববর্তী খামার থেকে সংগ্রহ করা টমেটো খাওয়ার পর সায়ানাইড বিষক্রিয়ায় এসব হাতির মৃত্যু হয়েছে বলে সন্দেহ করছে দেশটির বন্যপ্রাণী কর্তৃপক্ষ।

কেনিয়ার বন্যপ্রাণী সেবা বিভাগের (কেডব্লিউএস) কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় মৃত হাতিগুলোর শরীরে সায়ানাইডের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে নির্দিষ্টভাবে দায়ী করা হয়নি।

কেডব্লিউএসের মহাপরিচালক এরাস্টাস কাঙ্গা জানান, সায়ানাইড অত্যন্ত বিষাক্ত একটি রাসায়নিক, যা বিশেষ করে হাতির মতো বড় প্রাণীর জন্য মারাত্মক হতে পারে।

তিনি বলেন, পার্কটির সীমান্তবর্তী এলাকায় ব্যাপক কৃষিকাজ ও গবাদিপশু পালন করা হয়। ফসল রক্ষার জন্য অতীতে কৃষকদের বিরুদ্ধে হাতিকে বিষ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে এবারের ঘটনায় টমেটোতে ইচ্ছাকৃতভাবে সায়ানাইড মেশানো হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।

কাঙ্গা আরো সতর্ক করে বলেন, যদি এলাকায় বিষাক্ত এই রাসায়নিক ছড়িয়ে থাকে, তাহলে শুধু বন্যপ্রাণী নয়, স্থানীয় ছাগল, গরুসহ অন্যান্য গবাদিপশুও ঝুঁকিতে পড়তে পারে।

আম্বোসেলি ন্যাশনাল পার্ক কেনিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য। পার্কটির আশপাশে মানুষ ও বন্যপ্রাণীর বসবাসের জায়গা কাছাকাছি হওয়ায় প্রায়ই মানুষ-হাতি সংঘাতের ঘটনা ঘটে।

এদিকে বন্যপ্রাণী কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত হাতিগুলোর শরীরে পাওয়া বিষাক্ত পদার্থ মানুষের স্বাস্থ্যের জন্য তাৎক্ষণিক কোনো ঝুঁকি তৈরি করবে না। সূত্র: এপি
সানা/আপ্র/৩১/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
১৩ অক্টোবর ২০২৬

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০

পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি...

জ্ঞানেশের পদত্যাগের দাবিতে অনড় রাহুল, আন্দোলন চলবে
১২ অক্টোবর ২০২৬

জ্ঞানেশের পদত্যাগের দাবিতে অনড় রাহুল, আন্দোলন চলবে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বি...

আটলান্টিকের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখতে চান ট্রাম্প
১২ অক্টোবর ২০২৬

আটলান্টিকের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখতে চান ট্রাম্প

মেক্সিকো উপসাগর ও অন্টারিও হ্রদের নাম পরিবর্তনের উদ্যোগের পর এবার আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের না...

এআই বিনিয়োগে ৩ শতাংশ প্রবৃদ্ধির আশা আইএমএফের
১২ অক্টোবর ২০২৬

এআই বিনিয়োগে ৩ শতাংশ প্রবৃদ্ধির আশা আইএমএফের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামোয় জোরালো বিনিয়োগ বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি প্রায় ৩ শতাংশে ধরে র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই