গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

ধানমন্ডি ক্লাবে ‘সুরগৃহ’র নজরুল উৎসব অনুষ্ঠিত

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০০ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:৫৭ এএম ২০২৬
ধানমন্ডি ক্লাবে ‘সুরগৃহ’র নজরুল উৎসব অনুষ্ঠিত
ছবি

ছবি আজকের প্রত্যাশা

রাজধানীর ধানমন্ডি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে নজরুল সংগীতের বিশেষ আয়োজন ‘মনে পড়ে আজ সে কোন জনমে’। ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ধানমন্ডি ক্লাবের এমপি হলে নজরুল উৎসবটির আয়োজন করে সংগীত সংগঠন ‘সুরগৃহ’।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নজরুল সংগীতশিল্পী ও সংগঠনটির পরিচালক রতন কুমার সাহা। পরে বক্তব্য দেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী শহীদ কবির পলাশ এবং অধ্যাপক ড. প্রদীপ কুমার নন্দী।

শিশুশিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব। এরপর একে একে শিল্পীরা পরিবেশন করেন কাজী নজরুল ইসলামের বিভিন্ন পর্যায়ের গান। শিশুদের দুটি সমবেত সংগীতসহ অনুষ্ঠানে মোট ২৫টি গান পরিবেশিত হয়।

নজরুলসংগীতের এ আয়োজনে অংশ নেন শহীদ কবির পলাশ, অধ্যাপক ড. প্রদীপ কুমার নন্দী, রতন কুমার সাহা, মুগ্ধতা সাহা, শুদ্ধতা সাহা, অরুন চৌধুরী, মো. হুমায়ুন কবির, রাশেদুল ইসলাম তাপস, নন্দিতা মন্ডল, পুরবী দেবী, অপর্ণা মজুমদার, ড. মাহবুবা রহমান ও গুলে ফেরদৌস লতাসহ আরও অনেকে। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন আল্পনা রায় ও অরুন চৌধুরী।

নজরুলের কালজয়ী গান পরিবেশনার মধ্য দিয়ে আয়োজিত এ উৎসবে শিল্পীদের পরিবেশনায় উঠে আসে বিদ্রোহী কবির সংগীতের বৈচিত্র্য ও আবেদন।

এসি/আপ্র/১৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিলবোর্ড ২০০-তে ১০০তম সপ্তাহ শীর্ষে টেলর সুইফট
১২ অক্টোবর ২০২৬

বিলবোর্ড ২০০-তে ১০০তম সপ্তাহ শীর্ষে টেলর সুইফট

একক শিল্পী হিসেবে বিলবোর্ড ২০০ চার্টের শীর্ষে মোট ১০০ সপ্তাহ থাকার মাইলফলক অর্জন করেছেন পপ তারকা টেল...

হঠাৎ একা হয়ে গেলে ভয় পেয়ো না : পূজা
১২ অক্টোবর ২০২৬

হঠাৎ একা হয়ে গেলে ভয় পেয়ো না : পূজা

নতুন সিনেমার শুটিং-অভিনয়ের খবরে নেই পূজা চেরী। তবে সোশ্যাল মিডিয়ায় রয়েছেন সক্রিয়। প্রতিনিয়ত নতুন নতু...

নিউ ইয়র্কে তমা-মাহি-রাফী-মিথিলার উচ্ছ্বাসে ভরা রাত
১২ অক্টোবর ২০২৬

নিউ ইয়র্কে তমা-মাহি-রাফী-মিথিলার উচ্ছ্বাসে ভরা রাত

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল ও জনপ্রিয় শহর নিউ ইয়র্ক। বলা হয়, এই শহর কখনো ঘুমায় না। রাতেও এ শহরের চা...

ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান থাকবেন কি?
১২ অক্টোবর ২০২৬

ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান থাকবেন কি?

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন অবলম্বনে নির্মিত ‘দ্য ডার্টি পিকচার’ মুক্তির পর কেটে গেছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই