গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

বিলবোর্ড ২০০-তে ১০০তম সপ্তাহ শীর্ষে টেলর সুইফট

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩ পিএম, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৩৮ এএম ২০২৬
বিলবোর্ড ২০০-তে ১০০তম সপ্তাহ শীর্ষে টেলর সুইফট
ছবি

ছবি সংগৃহীত

একক শিল্পী হিসেবে বিলবোর্ড ২০০ চার্টের শীর্ষে মোট ১০০ সপ্তাহ থাকার মাইলফলক অর্জন করেছেন পপ তারকা টেলর সুইফট। তার অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ টানা দ্বিতীয় সপ্তাহ চার্টের এক নম্বর স্থান ধরে রেখেছে। 

অ্যালবামটির বর্ধিত সংস্করণ ‘দ্য লাইফ অব আ শোগার্ল: দ্য এনকোর’ প্রকাশের পর এই সাফল্য এসেছে।

এর মধ্য দিয়ে একক শিল্পীদের মধ্যে নিজের রেকর্ড আরও মজবুত করলেন টেলর সুইফট। 

জীবদ্দশায় এই রেকর্ডের ধারেকাছে পৌঁছানোও অন্য শিল্পীদের জন্য কঠিন হতে পারে।


‘দ্য লাইফ অব আ শোগার্ল: দ্য এনকোর’ এর বর্ধিত সংস্করণে যুক্ত হয়েছে চারটি নতুন গান। 

চার্টের হিসাবের ক্ষেত্রে মূল অ্যালবাম ও বর্ধিত সংস্করণকে একসঙ্গে গণনা করা হয়। ফলে ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ নিয়ে সুইফটের শীর্ষে থাকার মোট সময় দাঁড়িয়েছে ১৪ সপ্তাহে।

বিলবোর্ডের তথ্য অনুযায়ী, একক শিল্পীদের মধ্যে সুইফটের পরেই রয়েছেন এলভিস প্রিসলি। 

 

তার অ্যালবামগুলো মোট ৬৭ সপ্তাহ চার্টের শীর্ষে ছিল। জীবিত শিল্পীদের মধ্যে গার্থ ব্রুকস ৫২ সপ্তাহ শীর্ষে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তবে সব শিল্পীকে বিবেচনায় নিলে সর্বকালের রেকর্ডটি বিটলসের। ব্যান্ডটির অ্যালবামগুলো সম্মিলিতভাবে ১৩২ সপ্তাহ শীর্ষে ছিল।

এদিকে দীর্ঘ বিরতির পর বিলবোর্ড ২০০-এর সেরা দশে ফিরেছে বিটলসের ‘রাবার সোল’। 

অ্যালবামটি ৫৮ হাজার সমতুল্য অ্যালবাম ইউনিট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। পুনঃপ্রকাশ ও রিমাস্টার করা সংস্করণ প্রকাশের সুবাদে অ্যালবামটি ১৯৬৬ সালের এপ্রিলের পর প্রথমবার সেরা দশে জায়গা পেয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ড্রেকের ‘হাবিবতি’, যার বিক্রি ৭১ হাজার ইউনিট। 

 

চারটি নতুন গান যুক্ত হওয়ায় অ্যালবামটি ১১৬ নম্বর থেকে উঠে এসেছে দ্বিতীয় স্থানে। অলিভিয়া রদ্রিগোর ‘ইউ সিম প্রিটি স্যাড ফর আ গার্ল সো ইন লাভ’ ৬৬ হাজার ইউনিট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

সদ্য প্রয়াত অভিনেত্রী নাসিমা খানের ছেলে এখনও নিখোঁজ, যা বলছে পুলিশসদ্য প্রয়াত অভিনেত্রী নাসিমা খানের ছেলে এখনও নিখোঁজ, যা বলছে পুলিশ
এ ছাড়া পঞ্চম স্থানে মর্গান ওয়ালেনের ‘আই’ম দ্য প্রবলেম’, ষষ্ঠ স্থানে এলা ল্যাংলির ‘ড্যান্ডেলিয়ন’, সপ্তম স্থানে নোয়া কাহানের ‘দ্য গ্রেট ডিভাইড’, অষ্টম স্থানে অলিভিয়া ডিনের ‘দ্য আর্ট অব লাভিং’ এবং নবম স্থানে নোয়া কাহানের ‘স্টিক সিজন’ রয়েছে।

দশম স্থানে উঠে এসেছে ম্যাক মিলারের ‘দ্য ডিভাইন ফেমিনিন’। অ্যালবামটির দশম বার্ষিকী উপলক্ষে প্রকাশিত বিশেষ সংস্করণে যুক্ত হয়েছে তিনটি নতুন গান।

ডিসি/আপ্র/১২/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

হঠাৎ একা হয়ে গেলে ভয় পেয়ো না : পূজা
১২ অক্টোবর ২০২৬

হঠাৎ একা হয়ে গেলে ভয় পেয়ো না : পূজা

নতুন সিনেমার শুটিং-অভিনয়ের খবরে নেই পূজা চেরী। তবে সোশ্যাল মিডিয়ায় রয়েছেন সক্রিয়। প্রতিনিয়ত নতুন নতু...

নিউ ইয়র্কে তমা-মাহি-রাফী-মিথিলার উচ্ছ্বাসে ভরা রাত
১২ অক্টোবর ২০২৬

নিউ ইয়র্কে তমা-মাহি-রাফী-মিথিলার উচ্ছ্বাসে ভরা রাত

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল ও জনপ্রিয় শহর নিউ ইয়র্ক। বলা হয়, এই শহর কখনো ঘুমায় না। রাতেও এ শহরের চা...

ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান থাকবেন কি?
১২ অক্টোবর ২০২৬

ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান থাকবেন কি?

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন অবলম্বনে নির্মিত ‘দ্য ডার্টি পিকচার’ মুক্তির পর কেটে গেছে...

নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আকুতি নিয়েই চিরবিদায় নিলেন নাসিমা খান
১২ অক্টোবর ২০২৬

নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আকুতি নিয়েই চিরবিদায় নিলেন নাসিমা খান

বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। জীবনের শেষ দিনগুলোতে তাঁর সবচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে