গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

প্রযুক্তির বিস্তারে হারিয়েছে ডাকপিয়ন আর চিঠি আসার অপেক্ষা

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২০:৪২ পিএম, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৪০ এএম ২০২৬
প্রযুক্তির বিস্তারে হারিয়েছে ডাকপিয়ন আর চিঠি আসার অপেক্ষা
ছবি

ছবি সংগৃহীত

‘চিঠি এসেছে চিঠি’- এক সময় ডাকপিয়নের এমন ডাকাডাকি শুনলেই বাড়ির উঠানে ছুটে আসতেন অনেকেই। কারো অপেক্ষা ছেলের চিঠির, কারো প্রবাসে থাকা স্বামীর আবার কারো প্রিয় মানুষের। ডাকপিয়নের হাতে থাকা খামটি কেবল কয়েকটি কাগজ নয়, এর ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকত ভালোবাসা, অভিমান, আনন্দ আর দীর্ঘ অপেক্ষার অনুভূতি। ওই চিঠি যত্ন করে রেখে দেওয়া হতো পুরোনো ট্রাংকে, কাঠের আলমারিতে কিংবা বইয়ের পাতার ভাঁজে। তবে সময় বদলেছে। বিজ্ঞানের অগ্রগতি আর প্রযুক্তির বিস্তারে মানুষের যোগাযোগের ধরনেও এসেছে পরিবর্তন। এখন দূরে থাকা প্রিয়জনের সঙ্গে কথা বলতে ডাকপিয়নের অপেক্ষায় থাকতে হয় না। ফোনের একটি কল, ছোট্ট খুদে বার্তা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠানো কয়েকটি শব্দেই মুহূর্তের মধ্যে পৌঁছে যায় মনের কথা। ফলে ব্যক্তিগত যোগাযোগে চিঠির ব্যবহারও কমেছে।

এক সময় দেশের মানুষের জীবনে চিঠির গুরুত্ব ছিল অপরিসীম। গ্রাম থেকে শহরে পড়তে যাওয়া শিক্ষার্থী, জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমানো মানুষ কিংবা চাকরির কারণে পরিবার থেকে দূরে থাকা ব্যক্তিদের কাছে চিঠিই ছিল যোগাযোগের অন্যতম ভরসা। প্রিয়জনের কাছ থেকে একটি চিঠি পাওয়ার জন্য অনেকে দিনের পর দিন অপেক্ষা করতেন; বিশেষ করে প্রবাসীদের পরিবারের কাছে চিঠি ছিল দূরদেশের খবর জানার গুরুত্বপূর্ণ মাধ্যম।

বিদেশে থাকা বাবা কিংবা স্বামীর পাঠানো চিঠিতে পরিবারের খোঁজখবর, সন্তানের পড়াশোনার কথা, সংসারের হিসাব কিংবা দেশে ফেরার আশ্বাস লেখা থাকত।ওসই চিঠি পড়ে পরিবারের সদস্যরা দূরে থাকা মানুষটির উপস্থিতি যেন কিছুটা হলেও অনুভব করতেন। একইভাবে বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে পড়তে যাওয়া শিক্ষার্থীরা বাড়িতে চিঠি লিখে জানাতেন পড়াশোনার খবর ও খরচের চাহিদা। কখনো ওই চিঠির উত্তরের জন্য অপেক্ষা করতে হতো কয়েক দিন, কখনো আরও বেশি সময়। অপেক্ষার এই সময়টুকুও ছিল সম্পর্কের একটি অংশ। এসব চিঠির সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ব্যক্তিগত আবেগ। হাতের লেখা দেখেই অনেক সময় বোঝা যেত প্রিয় মানুষটি কতা যত্ন নিয়ে কথাগুলো লিখেছেন।

একটি চিঠি বহু বছর পর হাতে নিলেও স্মৃতি, সময় ও অনুভূতি যেন নতুন করে জীবন্ত হয়ে উঠত। তবে আধুনিক যুগে মোবাইল ও ইন্টারনেটের বিস্তার মানুষের যোগাযোগব্যবস্থাকে অনেক সহজ করে দিয়েছে। এখন দেশের এক প্রান্তে বসে অন্য প্রান্তের মানুষের সঙ্গে মুহূর্তেই কথা বলা সম্ভব। বিদেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলেও কথা বলা যায়। শুধু তা নয়; সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, ভিডিও কিংবা ভয়েস মেসেজ পাঠিয়ে সহজেই ভাগ করে নেওয়া যায় নিজেদের অনুভূতি।

কর্মসংস্থানের জন্য দেশের বিভিন্ন অঞ্চল কিংবা বিদেশে নানা শ্রেণীর মানুষ বসবাস করেন। সেখানে এই প্রযুক্তি পারিবারিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসী শ্রমিকেরা কর্মব্যস্ততার মধ্যেও পরিবারের সঙ্গে কথা বলতে পারছেন। দূরে থাকা মা-বাবা সন্তানের মুখ দেখতে পাচ্ছেন, সন্তানেরাও পাচ্ছে আপনজনের সান্নিধ্য। তবে যোগাযোগ সহজ হওয়ার সঙ্গে সঙ্গে চিঠি লেখার অভ্যাসও অনেকের জীবন থেকে সরে গেছে। অনুভূতি প্রকাশের দীর্ঘ চিঠির জায়গা দখল করেছে সংক্ষিপ্ত বার্তা, ইমোজি কিংবা কয়েক সেকেন্ডের ভয়েস মেসেজ।

অন্যদিকে ব্যক্তিগত চিঠির ব্যবহার কমে গেলেও ডাকসেবার প্রয়োজন পুরোপুরি শেষ হয়ে যায়নি। পার্সেল, পণ্য পরিবহন, দাপ্তরিক চিঠিপত্র এবং বিভিন্ন ধরনের ডাকসেবা এখনো মানুষের কাজে লাগছে। অনলাইন কেনাকাটার বিস্তারে পণ্য সরবরাহের ক্ষেত্রেও ডাক ও কুরিয়ার সেবার গুরুত্ব রয়েছে। তাই ডিজিটাল যুগে মানুষের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগকে সেবার মান, দ্রুততা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হচ্ছে। সময়ের সঙ্গে মানুষের জীবনযাত্রা বদলাবে, বদলাবে যোগাযোগের মাধ্যমও। এক সময় চিঠি ছিল দূরের মানুষের কাছে পৌঁছানোর প্রধান পথ; আজ ওই জায়গায় এসেছে মোবাইল, ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগ। ভবিষ্যতে আরও নতুন প্রযুক্তি মানুষের সম্পর্কের ধরন বদলে দিতে পারে।

কেএমএএ/আপ্র/০৪.১০.২০২৬

সংশ্লিষ্ট খবর

দাম্পত্য কলহ ও মূল্যবোধের অবক্ষয়ই পরকীয়া বিস্তারের কারণ
১২ অক্টোবর ২০২৬

দাম্পত্য কলহ ও মূল্যবোধের অবক্ষয়ই পরকীয়া বিস্তারের কারণ

পরকীয়া বর্তমানে ক্রমবর্ধমান একটি সামাজিক ও নৈতিক সমস্যা। এক সময় যে বিষয়টি সমাজে অত্যন্ত গোপন ও নিন্দ...

দুর্গা প্রতিমায় লাগে গোবর, গোমূত্র, গঙ্গাপলির সঙ্গে পতিতালয়ের মাটিও
১২ অক্টোবর ২০২৬

দুর্গা প্রতিমায় লাগে গোবর, গোমূত্র, গঙ্গাপলির সঙ্গে পতিতালয়ের মাটিও

শারদীয় দুর্গাপূজা মানেই ঢাকের বাদ্যি, ধূপের গন্ধ, আলোর সাজ আর মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার আরাধনা। প্র...

ভিন্ন স্বাদের সাবুদানার মজাদার খিচুড়ি ও পাকোড়া
১২ অক্টোবর ২০২৬

ভিন্ন স্বাদের সাবুদানার মজাদার খিচুড়ি ও পাকোড়া

একটা সময় ছিল সাবুদানাকে মনে করা হতো শুধু রোগীর পথ্য। অথচ এ সাবুদানা দিয়েই বানানো যায় মজাদার নানা পদ।...

তেল-গ্যাসের বাড়তি দামে মাথা গরমসহ আছে মনের অস্বস্তি
১২ অক্টোবর ২০২৬

তেল-গ্যাসের বাড়তি দামে মাথা গরমসহ আছে মনের অস্বস্তি

সিএনজি স্টেশনে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন; কখন গ্যাস পাবেন, আদৌ ট্যাংক ভরতে পারবেন কি না- তা নিয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে