গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গুজরাটের কূপে রহস্যময় ঢেউ, নেই ভূমিকম্পের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯ পিএম, ০৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:২৭ এএম ২০২৬
গুজরাটের কূপে রহস্যময় ঢেউ, নেই ভূমিকম্পের শঙ্কা
ছবি

কূপের পানিতে ঢেউ ও তরঙ্গ তৈরির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে -ছবি সংগৃহীত

ভারতের গুজরাটের মোরবি জেলার একটি প্রত্যন্ত গ্রামের ১৮ ফুট গভীর কূপে টানা কয়েক দিন ধরে অস্বাভাবিকভাবে পানি দুলছে। কূপের পানিতে ঢেউ ও তরঙ্গ তৈরির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

তবে ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে ভূমিকম্পের কোনো সম্পর্ক নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ এবং শিলার ক্ষুদ্র ফাঁকে আটকে থাকা বাতাস বেরিয়ে আসার কারণেই কূপের পানিতে এমন অস্বাভাবিক নড়াচড়া দেখা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোরবির ওই গ্রামের কূপটিতে গত পাঁচ দিন ধরে পানির অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিষয়টি দেখতে প্রতিদিন সেখানে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও কৌতূহলী মানুষ। অনেকে এটিকে সম্ভাব্য ভূমিকম্পের পূর্বাভাস বলেও ধারণা করছিলেন।

তবে মোরবির জেলা ভূতত্ত্ববিদ জে এস ভাধের জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এটি ভূমিকম্পজনিত কোনো ঘটনা বলে মনে হচ্ছে না।

তিনি বলেন, উজানের এলাকায় ভারী বৃষ্টির পর ভূগর্ভস্থ পানির স্তর পুনর্ভরণ হতে পারে। এ সময় শিলার ক্ষুদ্র ফাঁকে আটকে থাকা বাতাস বেরিয়ে এলে কূপের পানিতে অস্থিরতা তৈরি হতে পারে।

জে এস ভাধের আরো জানান, বিষয়টি নিয়ে গান্ধীনগরের ইনস্টিটিউট অব সিসমোলজিক্যাল রিসার্চের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওই এলাকায় কোনো সক্রিয় ভূ-ফল্ট নেই।

মোরবির জেলা প্রশাসক স্বপ্নিল খারে জানান, বিষয়টি গুজরাট সরকারকে অবহিত করা হয়েছে। আরো বিস্তারিত তদন্তের জন্য গান্ধীনগর থেকে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শনে যাবে।

যে খামারে কূপটি অবস্থিত, তার মালিক প্রাঞ্জীবন সাদারিয়া জানান, গত ২ আগস্ট প্রথম তিনি বিষয়টি লক্ষ্য করেন। তিনি বলেন, ওই দিন খামারে এসে দেখেন কূপের পানি উপচে পড়ছে। এরপর থেকে একই ধরনের অবস্থা চলছে। প্রায় তিন মাস আগে কূপটি নির্মাণ করা হয়েছিল বলেও জানান তিনি।

এদিকে, কূপের পানিতে ঢেউ তৈরির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা ধরনের মন্তব্য করছেন ব্যবহারকারীরা। কেউ কেউ সমুদ্রের নিকটবর্তী অবস্থানের কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন।

তবে স্থানীয় বিশেষজ্ঞ ও ইনস্টিটিউট অব সিসমোলজিক্যাল রিসার্চের প্রাথমিক পর্যবেক্ষণে বলা হয়েছে, এটি ভূমিকম্পের কোনো লক্ষণ নয়; বরং প্রাকৃতিক ভূগর্ভস্থ পানির পরিবর্তনের কারণেই এমন ঘটনা ঘটতে পারে। সূত্র: উইয়ন নিউজ
সানা/আপ্র/৭/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই