গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৪ জুলাই ২০২৬

মেনু

পাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জনের প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:৫০ এএম ২০২৬
পাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জনের প্রাণ গেল
ছবি

ছবি সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে একটি ট্রাক খালে পড়ে যাওয়ায় এক পরিবারের ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ৯ জন। গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে দিকে ঘটেছে এ দুর্ঘটনা।

পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে পাকিস্তানের দৈনিক ডন জানিয়েছে ২৩ জন যাত্রীর মধ্যে চারজন শিশু ও ৫ জন নারী ছিলেন। ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশে আসছিল। ঘন কুয়াশা এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকার একটি খালে ট্রাকটি পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ৮ জন।

পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানিয়েছেন, শুক্রবার রাত ১১টা ২২ মিনিটের দিকে তারা ইমার্জেন্সি কল পান, তারপর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী টিম।

হাফিজ আবদুল রশিদ জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকেই মৃত অবস্থায় উদ্ধার করে ৮ জনকে। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং নিয়ে আসার পর নিহত হন আ ৭ জন। যে ৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে— তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

নারী ও শিশুদের সবাই নিহত হয়েছেন। আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সবাই শ্রমজীবী এবং কাজের আশায় বান্নু থেকে খুশাব শহরের দিকে আসছিলেন।

আহত ৯ জনের মধ্যে ২ জনকে খুশাবের টিএইচকিউ এবং ৭ জনকে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এ দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসা সেবা প্রদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন শেহবাজ শরিফ।

সূত্র : ডন

এসি/আপ্র/১৭/০১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চার মাস পর খামেনি হত্যার নিন্দা জানালো বাংলাদেশ
০৩ জুলাই ২০২৬

চার মাস পর খামেনি হত্যার নিন্দা জানালো বাংলাদেশ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর চার মাস পর তার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বাং...

জাপানে মেয়রের মাতৃত্বকালীন ছুটি ঘিরে তীব্র বিতর্ক
০৩ জুলাই ২০২৬

জাপানে মেয়রের মাতৃত্বকালীন ছুটি ঘিরে তীব্র বিতর্ক

জাপানের পশ্চিমাঞ্চলীয় ইয়াওয়াতা শহরের মেয়র শোকো কাওয়াতার মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত দেশজুড়ে...

বাবার শেষবিদায়ে থাকছেন না ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা
০৩ জুলাই ২০২৬

বাবার শেষবিদায়ে থাকছেন না ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষবিদায়ের আনুষ্ঠানিকতায় উপস্থিত থাকছে...

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০ জন
০৩ জুলাই ২০২৬

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০ জন

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন ন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই