গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘জিনের’ ভয়ে পুকুরে দিন-রাত কাটাচ্ছে কিশোর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫২ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:০৯ এএম ২০২৬
‘জিনের’ ভয়ে পুকুরে দিন-রাত কাটাচ্ছে কিশোর
ছবি

ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ‘জিন বা অতিপ্রাকৃত সত্তার’ ভয়ে পুকুরের পানিতে দিন-রাত কাটাচ্ছে ১৬ বছরের এক কিশোর। ইকবাল শেখ নামের ওই কিশোরের দাবি, পানি থেকে উঠে এলেই শরীরজুড়ে তীব্র জ্বালাপোড়া শুরু হয়। তবে পানিতে নামলে অস্বস্তি অনেকটাই কমে যায়।

স্থানীয়দের ভাষ্য, ইকবাল কখনো কখনো টানা কয়েক দিন, এমনকি প্রায় এক সপ্তাহও পুকুরের পানিতে কাটিয়ে দিচ্ছে। এ ঘটনায় এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। প্রতিদিন অনেক মানুষ তাকে দেখতে পুকুরপাড়ে ভিড় করছেন। কেউ কেউ তার জন্য চিঁড়া, বিস্কুটসহ বিভিন্ন খাবারও নিয়ে আসছেন।

ইকবালের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায়। তার দাবি, শরীরে এই অস্বস্তির পেছনে জিন, পরী বা অন্য কোনো অতিপ্রাকৃত সত্তার প্রভাব থাকতে পারে।

দীর্ঘ সময় পানিতে থাকার কারণে ইকবালের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘক্ষণ পানিতে থাকার ফলে তার হাত-পা ও শরীরের বিভিন্ন অংশের ত্বক ফ্যাকাশে হয়ে গেছে। পাশাপাশি সর্দি-কাশির সমস্যাও দেখা দিয়েছে।

ইকবাল জানিয়েছে, সে স্থানীয় একটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে গিয়েছিল। তবে প্রয়োজনীয় সহায়তা পায়নি বলে তার দাবি। পরিবারের আর্থিক অবস্থাও ভালো নয়, ফলে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সামর্থ্য তাদের নেই।

স্থানীয়রা তাকে পুকুর থেকে তুলে বাড়িতে ফেরানোর চেষ্টা করেছেন। তবে ইকবাল পানি থেকে উঠতে রাজি হচ্ছে না বলে জানিয়েছেন স্বজনরা।

ইকবালের এই সমস্যাকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা ধরনের ধারণা তৈরি হলেও চিকিৎসাবিজ্ঞানে পানির সংস্পর্শের পর তীব্র চুলকানি বা জ্বালাপোড়ার মতো অস্বস্তির একটি বিরল অবস্থার কথা জানা যায়। এর নাম ‘অ্যাকোয়াজেনিক প্রুরাইটাস’।

এ অবস্থায় পানির সংস্পর্শের পর ত্বকে তীব্র চুলকানি, জ্বালাপোড়া বা সুচ ফোটার মতো অনুভূতি হতে পারে। পানির তাপমাত্রা ও অন্যান্য কিছু বিষয় উপসর্গের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

তবে ইকবালের ক্ষেত্রে এই শারীরিক সমস্যা রয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এর জন্য চিকিৎসকের সরাসরি পরীক্ষা ও প্রয়োজনীয় শারীরিক নিরীক্ষা জরুরি।

সূত্র: ইন্ডিয়া টুডে

এসি/আপ্র/১০/০৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই