গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

প্রসিকিউটরের ঘুষ দাবির অভিযোগ---

তদন্তে পাঁচ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৮ পিএম, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ২২:৫৬ এএম ২০২৬
তদন্তে পাঁচ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি
ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম -ছবি সংগৃহীত

জুলাই আন্দোলন ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় এক আসামিকে জামিন করিয়ে দেওয়ার আশ্বাসে এক প্রসিকিউটরের ঘুষ দাবির অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি কাজ শুরু করেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম বুধবার (১১ মার্চ) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। পদত্যাগী প্রসিকিউটর সাইমুমম রেজা তালুকদারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ ওঠার পর মঙ্গলবার এই পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলামই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, তাদের সামনে একটি গুরুতর অভিযোগ এসেছে, যা হালকাভাবে নেওয়া হচ্ছে না। ট্রাইব্যুনালে এ ধরনের আরো কোনো অভিযোগ থাকলে সেগুলোরও বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্যই এই কমিটি গঠন করা হয়েছে।

আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের সামনে একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে বা একটি অভিযোগ এসেছে, যে অভিযোগটাকে আমরা হালকাভাবে দেখছি না। একই সাথে এই ট্রাইব্যুনালে আরো যদি কোনো অভিযোগ থেকে থাকে, এই সমস্ত বিষয়ে আমরা একটি বিস্তারিত তথ্য উদ্ঘাটন করবার জন্য আমার নেতৃত্বে একটি কমিটি গঠন করেছি। এখানে সামনে আরো তিনজন আছেন। আরো একজন আছেন, তিনি আজকে শারীরিক কারণে অনুপস্থিত। আমরা পাঁচ সদস্যবিশিষ্ট একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করেছি। আজকে আমরা চারজন একত্রে বসেছি।’
তিনি আরো বলেন, প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তি যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন, তবে কমিটি সেই বিষয়টি তথ্য-উপাত্তের মাধ্যমে উদ্ঘাটন করবে। ‘যদি তাদের বিরুদ্ধে সাবস্টেনটিভ কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেবো’

ঘটনাটি চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে কেন্দ্র করে। জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

ফজলে করিমের জামিন নিয়ে তার এক আইনজীবীর সঙ্গে পদত্যাগী প্রসিকিউটর সাইমুমম রেজা তালুকদারের কথোপকথনের একটি অডিও ফাঁস হয়। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক প্রথম আলো। সেখানে অভিযোগ ওঠে, ‘ঘুষের বিনিময়ে’ আসামির জামিন করিয়ে দেওয়ার বিষয়ে কথা বলেছিলেন রেজা তালুকদার। এরপর মঙ্গলবার প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম সতর্ক করে বলেন, প্রসিকিউটরদের দায়িত্ব পালনে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে সামান্য অভিযোগের সত্যতাও পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। একই দিন এই অভিযোগ তদন্তে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠনের কথাও ঘোষণা করা হয়।

সানা/আপ্র/১১/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পূর্বাচলে নিরাপত্তা জোরদারে বরকাউ পুলিশ ক্যাম্প
০১ জুলাই ২০২৬

পূর্বাচলে নিরাপত্তা জোরদারে বরকাউ পুলিশ ক্যাম্প

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো শক্তিশ...

পুলিশ কর্মকর্তাদের টার্গেট করে অপপ্রচারের অভিযোগ অ্যাসোসিয়েশনের
০১ জুলাই ২০২৬

পুলিশ কর্মকর্তাদের টার্গেট করে অপপ্রচারের অভিযোগ অ্যাসোসিয়েশনের

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিয...

হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই
৩০ জুন ২০২৬

হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

চব্বিশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে খোবাইব নামে একজনকে হত্যার অভিযোগের মামলায় সা...

হাসানুল হক ইনুর দশ বছরের সশ্রম কারাদণ্ড
০১ জুলাই ২০২৬

হাসানুল হক ইনুর দশ বছরের সশ্রম কারাদণ্ড

মানবতাবিরোধী মামলায় আট অভিযোগের তিনটিতে দোষী সাব্যস্ত

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই