গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আমির হামজার বিরুদ্ধে সমন জারি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৩ পিএম, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:৫৩ এএম ২০২৬
আমির হামজার বিরুদ্ধে সমন জারি
ছবি

ছবি সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুইয়া এ সমন জারি করেন।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) সমন জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ জজ আদালতে মামলা দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর  শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) বলেন, বিদ্যুৎমন্ত্রীকে নাস্তিক বলায় সকালে অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আদালত সেই মামলার পরিপ্রেক্ষিতে সমন জারি করেছেন। আমি এই মামলার বাদীপক্ষের আইনজীবী হিসেবে রয়েছি।

তিনি আরো বলেন, এর আগে ৩০ মার্চ জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম বাদী হয়ে একই অভিযোগে একশ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। সেই মামলাটি আদালত তদন্তে দিয়েছেন। 

এসি/আপ্র/০২/০৪/২০২৬

 

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী
১৪ সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

বর্তমান সরকার সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।সোমবার...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতা...

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ

দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন না হওয়ায় এবার আন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই