গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

নায়িকা পূজা চেরির বাবা গ্রেফতার, পাঠানো হলো কারাগারে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৫ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:৪৫ এএম ২০২৬
নায়িকা পূজা চেরির বাবা গ্রেফতার, পাঠানো হলো কারাগারে
ছবি

চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায় -ছবি সংগৃহীত

চলচ্চিত্র প্রযোজনার প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। প্রতারণার মাধ্যমে ১৩ কোটির বেশি টাকা নেওয়ার অভিযোগে করা মামলাটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

আদালত সূত্রে জানা যায়, রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় দেবু প্রসাদ রায়কে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৮ এপ্রিল এ আদেশ দেওয়া হলেও বিষয়টি শনিবার (২৫ এপ্রিল) সামনে আসে।
মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করে। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, প্রায় ৮ থেকে ১০ দিন আগে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী মিজানুর রহমানের কাছ থেকে চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর দেবু প্রসাদ রায় প্রথমে ৫ কোটি ৫০ লাখ টাকা নেন। এরপর একই ধরনের আশ্বাসে আরো ৫০ লাখ টাকা এবং পরে ২০২৪ সালের ১৫ মে স্ট্যাম্পের মাধ্যমে ৬ কোটি টাকা গ্রহণ করেন।

এছাড়া বিভিন্ন সময়ে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আরো ১ কোটি ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ রয়েছে দেবু প্রসাদের বিরুদ্ধে। সর্বশেষ চলতি বছরের ৩০ মার্চও তার অনুরোধে বিকাশে অর্থ পাঠানো হয়।

ভুক্তভোগীর দাবি, দীর্ঘ সময় পার হলেও কোনো অর্থ ফেরত দেওয়া হয়নি। উল্টো টাকা চাইলে নানা অজুহাত দেখানো হয় এবং একপর্যায়ে হুমকিও দেওয়া হয়। এতে প্রতারণার মাধ্যমে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলমান এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সানা/আপ্র/২৫/৪/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

পূর্বাচলে নিরাপত্তা জোরদারে বরকাউ পুলিশ ক্যাম্প
০১ জুলাই ২০২৬

পূর্বাচলে নিরাপত্তা জোরদারে বরকাউ পুলিশ ক্যাম্প

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো শক্তিশ...

পুলিশ কর্মকর্তাদের টার্গেট করে অপপ্রচারের অভিযোগ অ্যাসোসিয়েশনের
০১ জুলাই ২০২৬

পুলিশ কর্মকর্তাদের টার্গেট করে অপপ্রচারের অভিযোগ অ্যাসোসিয়েশনের

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিয...

হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই
৩০ জুন ২০২৬

হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

চব্বিশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে খোবাইব নামে একজনকে হত্যার অভিযোগের মামলায় সা...

হাসানুল হক ইনুর দশ বছরের সশ্রম কারাদণ্ড
০১ জুলাই ২০২৬

হাসানুল হক ইনুর দশ বছরের সশ্রম কারাদণ্ড

মানবতাবিরোধী মামলায় আট অভিযোগের তিনটিতে দোষী সাব্যস্ত

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই