গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নোয়াখালীতে স্কুলছাত্রী হত্যা: গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৬:২৫ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:৩৪ এএম ২০২৬
নোয়াখালীতে স্কুলছাত্রী হত্যা: গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড
ছবি

ছবি সংগৃহীত

নোয়াখালী শহরের বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন (অদিতা) হত্যা মামলায় তার সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনি-কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

নিহত তাসনিয়া নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা এবং নোয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়-এর অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকেলে নিজ বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

তদন্তে জানা যায়, পূর্বে পড়াশোনা বন্ধ করে অন্যত্র কোচিং শুরু করায় ক্ষুব্ধ হয়ে ওই গৃহশিক্ষক বাসায় প্রবেশ করেন। ঘটনার সময় তাসনিয়ার মা বাসায় ছিলেন না। অভিযোগ অনুযায়ী, ধর্ষণের চেষ্টা ব্যর্থ হলে বিষয়টি গোপন রাখতে তাকে হত্যা করা হয়। পরে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার করে।

মামলার বিচারিক কার্যক্রমে বাদীপক্ষের ৪১ জন ও আসামিপক্ষের ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তাসনিয়ার পরিবার। তার মা রাজিয়া সুলতানা বলেন, প্রায় চার বছর পর ন্যায়বিচার পেয়েছেন তারা এবং দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সেলিম শাহী বলেন, আদালতের এই রায় অপরাধের যথাযথ বিচার নিশ্চিত করেছে এবং এটি একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।

এসি/আপ্র/২৯/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতা...

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ

দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন না হওয়ায় এবার আন...

প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
১৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

যুবসমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা রোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ নিশ্চিত করতে কেবল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই