গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শিশু ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০১ পিএম, ২৪ মে ২০২৬ | আপডেট: ১৮:৪৪ এএম ২০২৬
শিশু ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড
ছবি

ছবি সংগৃহীত

মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ ঘটনায় শাকিল হোসেন নামের একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন মেহেরপুর শিশু সহিংসতা দমন আদালত। পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো একবছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। জরিমানার টাকা ধর্ষকের স্থাবর অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে আদালতের মাধ্যমে ভিকটিমের পরিবারকে পরিশোধের আদেশ দিয়েছেন আদালত।

দেশের ইতিহাসে প্রথমবার ২৯ কার্য দিবসের মধ্য স্ব-শরীর ও ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে জবানবন্দি জেরা গ্রহণ করেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামি শাকিল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্দাল হাসানের ছেলে।

মেহেরপুর নারী ও শিশু দমন এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন পঞ্চম শ্রেণির মেয়ে তার বাবাকে বাড়ির পাশের মাঠে খাবার দিতে যাওয়ার সময় ধর্ষক শাকিল হোসেন ধারালো হাঁসুয়া দিয়ে হত্যার ভয় দেখিয়ে পার্শ্ববর্তী পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি বাড়ি ফিরে তার পরিবারকে বিষয়টি জানালে গ্রামবাসী তাকে আটক করে গণপিটুনি দেয় পুলিশে দেয়।

পরে শিশুর বাবা গাংনী থানায় ধর্ষণ মামলা করেন।

রায় ঘোষণাকালে আদালতে আসামিপক্ষের আইনজীবী ও অন্য আইনজীবী এবং আসামি উপস্থিত ছিলেন।

এসি/আপ্র/২৪/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতা...

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ

দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন না হওয়ায় এবার আন...

প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
১৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

যুবসমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা রোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ নিশ্চিত করতে কেবল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই