গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঈদের পর মানবতাবিরোধী দুই মামলার রায়ের আশা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৭ পিএম, ২৪ মে ২০২৬ | আপডেট: ১৯:৪৩ এএম ২০২৬
ঈদের পর মানবতাবিরোধী দুই মামলার রায়ের আশা
ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম -ছবি সংগৃহীত

কোরবানির ঈদের পর মানবতাবিরোধী অপরাধের দুইটি মামলার রায় দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম। রোববার (২৪ মে) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশা প্রকাশ করেন। তিনি জানান, একই সঙ্গে গুম, খুন ও ‘ক্রসফায়ার’–সংক্রান্ত ১৫০টি মামলার তদন্ত অগ্রাধিকার ভিত্তিতে শুরু হয়েছে। বর্তমানে ট্রাইব্যুনালে ২২টি মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে দুটি মামলা রায়ের জন্য অপেক্ষমাণ। একটি ট্রাইব্যুনাল-১ এবং অপরটি ট্রাইব্যুনাল-২–এ রয়েছে।

প্রধান কৌঁসুলি আরও জানান, ৩১টি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে গুম, খুন ও ক্রসফায়ার–সংক্রান্ত ১৫০টি মামলার তদন্ত কাজ শুরু হয়েছে এবং ইতোমধ্যে কার্যক্রম চলমান।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় নরসিংদী, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, রাজশাহীসহ বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্তে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, তদন্ত কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নিতে প্রসিকিউশন টিমকে তদন্ত দলের সঙ্গে যুক্ত করা হয়েছে, যাতে দ্রুত প্রতিবেদন দিয়ে বিচার প্রক্রিয়া শুরু করা যায়।

সানা/কেএমএএ/আপ্র/২৪/৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতা...

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ

দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন না হওয়ায় এবার আন...

প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
১৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

যুবসমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা রোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ নিশ্চিত করতে কেবল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই