গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

রামিসা হত্যা মামলায় তৃতীয় পক্ষের সম্পৃক্ততা নেই

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫১ পিএম, ০২ জুন ২০২৬ | আপডেট: ০০:১২ এএম ২০২৬
রামিসা হত্যা মামলায় তৃতীয় পক্ষের সম্পৃক্ততা নেই
ছবি

গত সোমবার আদালত গ্রেফতার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন -ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় তৃতীয় কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে আদালতকে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মো. অহিদুজ্জামান।

মঙ্গলবার (২ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে তিনি সাক্ষ্য দেন। একই দিন মামলায় বাদী নিহতের বাবা আব্দুল হান্নান মোল্লা, মা পারভীন বেগম ও বোন রাইসা আক্তারসহ মোট ১৬ জন সাক্ষ্য প্রদান করেন। এর মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

পরবর্তী শুনানিতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য বুধবার দিন ধার্য করেছেন আদালত।

এর আগে সোমবার আদালত গ্রেফতার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। গত ২৪ মে পুলিশ প্রতিবেদন আমলে নিয়ে অভিযোগ গঠন প্রক্রিয়া শুরু হয়।

মামলার নথি অনুযায়ী, নিহত রামিসা রাজধানীর পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে সে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশীর ফ্ল্যাটের সামনে তার একটি স্যান্ডেল পাওয়া যায়। সন্দেহ হলে পরিবারের সদস্যরা দরজায় ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে সোহেল রানার শোয়ার ঘরে রামিসার খণ্ডিত মরদেহ এবং বাথরুমে বালতির ভেতর তার মাথা পাওয়া যায় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং স্বপ্না আক্তারকে হেফাজতে নেয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

এদিকে মামলায় “ডলার” নামের এক ব্যক্তিকে ঘিরে আসামির বক্তব্য ও জবানবন্দিতে যে দাবি উঠেছিল, তদন্তে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। তিনি আদালতে বলেন, ডলারের বিরুদ্ধে সম্পৃক্ততার কোনো আলামত মেলেনি এবং ডিজিটাল তদন্তেও ঘটনাস্থলে তার উপস্থিতি প্রমাণিত হয়নি।

অন্যদিকে আদালত পুলিশের হেফাজতে থাকা আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচারের বিষয়ে সতর্কতামূলক নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বলেন, বিচার প্রক্রিয়া প্রভাবিত হতে পারে—এমন কোনো বক্তব্য প্রচার করা যাবে না।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, সাক্ষীদের মধ্যে ভুক্তভোগীর পরিবারের সদস্য, স্থানীয় প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক বিশেষজ্ঞসহ মোট ১৭ জন সাক্ষী রয়েছেন। অধিকাংশ সাক্ষী ইতিমধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে মামলাটি আত্মপক্ষ সমর্থন ও পরবর্তী বিচারিক কার্যক্রমের পর্যায়ে রয়েছে।
সানা/আপ্র/২/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের, বাজার তদারকিতে নতুন চাপ
২৮ জুলাই ২০২৬

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের, বাজার তদারকিতে...

দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্ব...

সম্পদের হিসাব গোপন: সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
২৮ জুলাই ২০২৬

সম্পদের হিসাব গোপন: সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদের হিসাব বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ার দায়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর...

বিয়ের প্রলোভনে আটকে রেখে ধর্ষণ, তরুণী হত্যার অভিযোগে মামলা
২৮ জুলাই ২০২৬

বিয়ের প্রলোভনে আটকে রেখে ধর্ষণ, তরুণী হত্যার অভিযোগে মামলা

রাজধানীর আদাবরে এক তরুণীকে বিয়ের প্রলোভনে চার দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগে ফটোগ্রাফার নাম...

হাইকোর্টে একদিনে ৭ হাজার ৮৫৩ মামলা নিষ্পত্তির রেকর্ড
২৮ জুলাই ২০২৬

হাইকোর্টে একদিনে ৭ হাজার ৮৫৩ মামলা নিষ্পত্তির রেকর্ড

এক দিনেই ৭ হাজার ৮৫৩টি পুরোনো ‘ক্রিমিনাল মিস’ মামলা নিষ্পত্তি করে নতুন রেকর্ড গড়েছে হাইকোর্টের ১০টি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই