গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৪ জুন ২০২৬

মেনু

ধর্ষণ মামলায় রিমান্ড শেষে কারাগারে শিবির নেতা জিসান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪১ পিএম, ২৪ জুন ২০২৬ | আপডেট: ০৩:২৮ এএম ২০২৬
ধর্ষণ মামলায় রিমান্ড শেষে কারাগারে শিবির নেতা জিসান
ছবি

জিসান মিয়া -ফাইল ছবি

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে দুই দিনের রিমান্ড শেষে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৪টা ৪০ মিনিটে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতের বিচারক তৈয়র উদ্দিন আহমেদ এ আদেশ দেন। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার (২১ জুন) একই আদালত জিসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে জেলা গোয়েন্দা শাখা তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

পুলিশ সূত্র জানায়, দাউদকান্দির এক বিধবা নারীকে ধর্ষণ এবং তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা জিসান মিয়াকে গত রোববার আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই দিন বিকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় জেলা গোয়েন্দা পুলিশ।

জিসানের আইনজীবী মনির হোসেন পাটোয়ারী জানান, দুই দিনের রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়। আদালত তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। সবকিছু স্বাভাবিক পাওয়ায় তাকে পুনরায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তিনি বলেন, এদিন তদন্তকারী সংস্থা কিংবা আসামিপক্ষের পক্ষ থেকে নতুন কোনো আবেদন করা হয়নি। এর আগে করা জামিন আবেদনও আদালত নামঞ্জুর করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ বলেন, আদালতের অনুমোদিত জিজ্ঞাসাবাদের সময় শেষ হওয়ায় জিসানকে আদালতে হাজির করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তদন্তের স্বার্থে এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।

গত ১৬ জুন একই আদালত জিসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তিনি চার দিন পুলিশি পাহারায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের গঠিত মেডিক্যাল বোর্ড তাকে সুস্থ ঘোষণা করলে ১৬ জুন দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

জিসান মিয়া প্রধান ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ছিলেন। অভিযোগ ওঠার পর সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

দাউদকান্দির এক বিধবা নারীর দায়ের করা মামলায় জিসানকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় জিসানসহ মোট চারজনকে আসামি করা হয়েছে। অন্য তিন আসামিও গ্রেফতার হয়ে বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
সানা/আপ্র/২৪/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জুলাই সনদ বাস্তবায়ন না করায় জামায়াতপন্থী ১৮ আইন কর্মকর্তার পদত্যাগ
২৪ জুন ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন না করায় জামায়াতপন্থী ১৮ আইন কর্মকর্তার পদত্যাগ

জুলাই সনদ বাস্তবায়ন না করা এবং বিচার বিভাগসংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও সংস্কার উদ্যোগ বা...

মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতাদেরও হাজতে পাঠানো হবে: আইনমন্ত্রী
১৭ জুন ২০২৬

মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতাদেরও হাজতে পাঠানো হবে: আইনমন্ত্রী

ধর্ষক বা মাদক ব্যবসায়ীরা কোনো রাজনৈতিক দলের সম্পদ হতে পারে না উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্...

শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড
১৭ জুন ২০২৬

শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে ৫ বছরের শিশুকে হত্যার পর মরদেহ ছয় টুকরো করার মামলায় আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দি...

দেড় দশক পর অবকাশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
১৬ জুন ২০২৬

দেড় দশক পর অবকাশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

দেশের অন্যান্য আদালতের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও চালু হলো নির্ধারিত অবকাশ। এ লক্ষ্যে ট্রা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

সিলেটের ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের প্রজ্ঞাপন বাতিল করে তাকে স্বপদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২১ জুন) বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় ‘সিলেটের সর্বস্তরের নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। আপনি কি মনে করেন এই মানববন্ধন ও দাবি সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে