গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রধান বিচারপতিকে দেওয়া সংবর্ধনায় খালেদা জিয়াকে স্মরণ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৮ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:২৭ এএম ২০২৬
প্রধান বিচারপতিকে দেওয়া সংবর্ধনায় খালেদা জিয়াকে স্মরণ
ছবি

ছবি সংগৃহীত

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেওয়া সংবর্ধনায় সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে।

রোববার (০৪ জানুয়ারি) আপিল বিভাগের ১ নং এজলাস কক্ষে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বলেন, গভীর শ্রদ্ধা নিবেদন করছি অতি সম্প্রতি বিরল সম্মানের সঙ্গে বিদায় নেওয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি। তিনি এই জাতির জন্য ও গণতন্ত্রের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। মহান আল্লাহর নিকট দোয়া করছি, তিনি যেন এই মহীয়সী নারীকে জান্নাতুল ফেরদাউস দান করেন।  

সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশের বিচার বিভাগের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম করেছেন খালেদা জিয়া। আমরা তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি।

সংবর্ধনা অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সিনিয়র আইনজীবী, সাংবাদিক ও সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

এসি/আপ্র/০৪/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতা...

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ

দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন না হওয়ায় এবার আন...

প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
১৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

যুবসমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা রোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ নিশ্চিত করতে কেবল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই