গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৯ জুলাই ২০২৬

মেনু

আদালতে ঝুলছে ৪৬ লাখের বেশি মামলা, দ্রুত নিষ্পত্তিতে মধ্যস্থতায় জোর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৬ পিএম, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:০৯ এএম ২০২৬
আদালতে ঝুলছে ৪৬ লাখের বেশি মামলা, দ্রুত নিষ্পত্তিতে মধ্যস্থতায় জোর
ছবি

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান -ছবি সংগৃহীত

দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা ৪৬ লাখ ছাড়িয়েছে। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন আদালতে মোট ৪৬ লাখ ৩৯ হাজার ৪৭৬টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এর মধ্যে দেওয়ানি মামলা ১৮ লাখ ১৩ হাজার ২৬৩টি এবং ফৌজদারি মামলা ২৮ লাখ ২৬ হাজার ২১৩টি।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রছুলের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান।

আইন মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের সর্বোচ্চ আদালত থেকে অধস্তন আদালত-সব পর্যায়েই বড় ধরনের মামলার জট রয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বর্তমানে বিচারাধীন রয়েছে ৩৮ হাজার ৭১৩টি মামলা। এর মধ্যে দেওয়ানি মামলা ২১ হাজার ৬৫২টি এবং ফৌজদারি মামলা ১৭ হাজার ৬১টি।

হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ৫ লাখ ২২ হাজার ৩৩১টি। এর মধ্যে দেওয়ানি মামলা ১ লাখ ১ হাজার ১৬৮টি এবং ফৌজদারি মামলা ৪ লাখ ২১ হাজার ১৬৩টি।

অন্যদিকে দেশের অধস্তন আদালতগুলোতেই সবচেয়ে বেশি মামলার চাপ রয়েছে। এসব আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখ ৭৮ হাজার ৪৩২টি। এর মধ্যে দেওয়ানি মামলা ১৬ লাখ ৯০ হাজার ৪৪৩টি এবং ফৌজদারি মামলা ২৩ লাখ ৮৭ হাজার ৯৮৯টি।

আইনমন্ত্রী জানান, গত এক বছরে আপিল বিভাগে ৭ হাজার ৫৫৩টি এবং হাইকোর্ট বিভাগে ৫৫ হাজার ৭৫৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। একই সময়ে অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা। এর মধ্যে দেওয়ানি মামলা ৪৯ হাজার ৭৩টি এবং ফৌজদারি মামলা ২ লাখ ২৬ হাজার ১১টি।

মামলাজট কমাতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু করা হয়েছে ২০টি জেলায়। সেখানে আদালতে নিয়মিত মামলা দায়েরের হার ৬২ দশমিক ০৮৩ শতাংশ কমেছে। এ উদ্যোগ সফল হওয়ায় পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের সব জেলায় বাধ্যতামূলক মধ্যস্থতার আইনি বাধ্যবাধকতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, আদালতের ওপর চাপ কমানো এবং দ্রুত বিচার নিশ্চিত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা আরো সম্প্রসারণ করা হবে।

সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, অধস্তন আদালতে বিচারাধীন দেওয়ানি মামলার মধ্যে ৫ বছরের বেশি পুরোনো মামলার সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ৪১৪টি। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এসব মামলা দ্রুত নিষ্পত্তি করা বিচার বিভাগের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে অর্থ ঋণ আদালতেও মামলা রয়েছে। আইনমন্ত্রী জানান, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত দেশের আদালতগুলোতে ৩ হাজার ৬২৫টি অর্থ ঋণ মামলা বিচারাধীন রয়েছে।

বিচারক সংকটের তথ্যও তুলে ধরে আইনমন্ত্রী জানান, বর্তমানে আপিল বিভাগে প্রধান বিচারপতিসহ পাঁচজন এবং হাইকোর্ট বিভাগে ১০১ জন বিচারপতি কর্মরত রয়েছেন। অধস্তন আদালতে বিচারকের ২ হাজার ৬২০টি পদের বিপরীতে কর্মরত আছেন ১ হাজার ৯৬৪ জন।
সানা/আপ্র/৭/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের, বাজার তদারকিতে নতুন চাপ
২৮ জুলাই ২০২৬

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের, বাজার তদারকিতে...

দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্ব...

সম্পদের হিসাব গোপন: সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
২৮ জুলাই ২০২৬

সম্পদের হিসাব গোপন: সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদের হিসাব বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ার দায়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর...

বিয়ের প্রলোভনে আটকে রেখে ধর্ষণ, তরুণী হত্যার অভিযোগে মামলা
২৮ জুলাই ২০২৬

বিয়ের প্রলোভনে আটকে রেখে ধর্ষণ, তরুণী হত্যার অভিযোগে মামলা

রাজধানীর আদাবরে এক তরুণীকে বিয়ের প্রলোভনে চার দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগে ফটোগ্রাফার নাম...

হাইকোর্টে একদিনে ৭ হাজার ৮৫৩ মামলা নিষ্পত্তির রেকর্ড
২৮ জুলাই ২০২৬

হাইকোর্টে একদিনে ৭ হাজার ৮৫৩ মামলা নিষ্পত্তির রেকর্ড

এক দিনেই ৭ হাজার ৮৫৩টি পুরোনো ‘ক্রিমিনাল মিস’ মামলা নিষ্পত্তি করে নতুন রেকর্ড গড়েছে হাইকোর্টের ১০টি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি সিলেটের এক শিক্ষিকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া সমালোচনার বিরুদ্ধে দেশজুড়ে শিক্ষকদের সংহতির প্রতীক হয়ে উঠেছে। গানটির গায়ক মেজবাহ রহমান বলেন, “আমাদের এই গানটি যে অন্যায্য সমালোচনার বিরুদ্ধে একটি বড় সামাজিক আন্দোলনের ভাষা হয়ে উঠবে, তা কখনো ভাবিনি। গানটি মূলত প্রকৃতিকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে এটি ছড়িয়ে পড়েছে, তাতে এখন এটি অনেকের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে।” প্রিয় পাঠক, আপনি কি মনে করেন গানটি সত্যিই প্রতিবাদের চূড়ান্ত পর্যায়ে এসেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 8 ঘন্টা আগে