গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাজধানীতে শীর্ষ ছিনতাইকারী ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার চক্রের সাত সদস্য

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৩ পিএম, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:১৯ এএম ২০২৬
রাজধানীতে শীর্ষ ছিনতাইকারী ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার চক্রের সাত সদস্য
ছবি

ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরে গভীর রাতে চাপাতি, সামুরাই ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অপরাধ সংঘটনের প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’ নামে পরিচিত এক শীর্ষ ছিনতাইকারীসহ সাত সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে আদাবরের শেখেরটেক ৭ নম্বর ব্রিজের শেষ মাথায় মজিবর মিয়ার বাড়ির পাশের ‘সি পাগল’ এলাকায় অভিযান চালিয়ে ‘কুত্তা ফারুক’সহ চক্রটির সদস্যদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬), মো. সাইদ (২৪), আকাশ (২৩), কর্নেল (১৯), মো. মাইন উদ্দিন (২১), মো. সিফাত ওরফে হিটার (২২) ও মো. নাহিদুল (২৫)।

আদাবর পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে শেখেরটেক ৭ নম্বর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ‘ভাইস্তা বিল্লাল’ গ্রুপের সাত সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এদিকে ছিনতাই চক্রের সদস্যদের গ্রেপ্তারের খবরে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। এসময় নিজেদের সঙ্গে ঘটে যাওয়া নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার বর্ণনা দেন তারা। তবে পুলিশের অভিযানে গ্রেপ্তার হলেও আসামিরা কিছুদিন পরই জামিনে মুক্তি পেয়ে আবারো একই অপরাধে জড়িয়ে পড়ে বলে আক্ষেপ স্থানীয়দের।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল দুষ্কৃতকারীর অবস্থানের তথ্য পেয়ে আদাবর থানার ওসির নেতৃত্বে শেখেরটেক ৭ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে শীর্ষ ছিনতাইকারী কুত্তা ফারুকসহ সাতজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।’ তিনি জানান, ‘গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে ছিনতাই ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। অপরাধ সংঘটনের আগেই অভিযান চালিয়ে পুরো চক্রটিকে আটক করা সম্ভব হয়েছে।’

কেএমএএ/আপ্র/০৯.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী
১৪ সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

বর্তমান সরকার সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।সোমবার...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতা...

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ

দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন না হওয়ায় এবার আন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই