গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বরিশাল আদালত চত্বরে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১২ পিএম, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৫৫ এএম ২০২৬
বরিশাল আদালত চত্বরে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ
ছবি

ছবি সংগৃহীত

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে বিকট শব্দে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আকস্মিক এ ঘটনায় আদালত প্রাঙ্গণে থাকা বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (১২ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে আদালতের সামনের অংশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে বরিশাল মহানগর পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অপরাধস্থল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তারা ঘটনাস্থল পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি বিস্ফোরণের আলামত সংগ্রহ ও যাচাই করছে।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল মামুন-উল ইসলাম বলেন, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। আদালত প্রাঙ্গণের প্রবেশগেটের ভেতরে কীভাবে এমন বিস্ফোরণের ঘটনা ঘটল, তা তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

এসি/আপ্র/১২/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতা...

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ

দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন না হওয়ায় এবার আন...

প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
১৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

যুবসমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা রোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ নিশ্চিত করতে কেবল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই