গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রংপুর মহানগর পুলিশ কমিশনারসহ ২৩ কর্মকর্তা বদলি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫১ পিএম, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:০৫ এএম ২০২৬
রংপুর মহানগর পুলিশ কমিশনারসহ ২৩ কর্মকর্তা বদলি
ছবি

ছবি সংগৃহীত

রংপুর মহানগর পুলিশ কমিশনারসহ উপমহাপরিদর্শক, অতিরিক্ত উপমহাপরিদর্শক ও পুলিশ সুপার পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব রদবদলের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, উপমহাপরিদর্শক পদমর্যাদার রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের উপমহাপরিদর্শক জুলফিকার আলী হায়দারকে বদলি করে বরিশাল রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। একই পদমর্যাদার মীর মোদদাছছেরকে হাইওয়ে পুলিশ থেকে রাজশাহীর সারদায় বদলি করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত উপমহাপরিদর্শক ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে।

বদলির তালিকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, বিশেষ শাখা ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে কর্মরত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চারটি পৃথক আদেশে এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন দায়িত্বে যোগদানের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/১২/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতা...

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ

দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন না হওয়ায় এবার আন...

প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
১৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

যুবসমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা রোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ নিশ্চিত করতে কেবল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই