গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ মার্চ ২০২৬

মেনু

ওজন বাড়াতে সাহায্য করবে ঘরোয়া ‘পাওয়ার মিল্ক’

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০৯:২৮ পিএম, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:১৯ এএম ২০২৬
ওজন বাড়াতে সাহায্য করবে ঘরোয়া ‘পাওয়ার মিল্ক’
ছবি

ছবি সংগৃহীত

অনেকেই আছেন যারা অতিরিক্ত রোগা হওয়া নিয়ে দুশ্চিন্তায় ভোগেন। সারাদিন ভালো খাবার খেলেও শরীরে তার প্রভাব দেখা যায় না। আবার অনেকেরই সবসময় ক্লান্ত লাগে, শরীরে শক্তি কম থাকে। এমন সমস্যার সমাধানে অনেকেই বিভিন্ন সাপ্লিমেন্ট বা ওষুধের দিকে ঝুঁকে পড়েন। তবে খুব সহজ একটি ঘরোয়া পানীয় নিয়মিত খেলে শরীরের দুর্বলতা কমানো এবং ওজন বাড়াতে সাহায্য পাওয়া যেতে পারে।

পুরোনো দিনে ঘরে ঘরে তৈরি করা হতো এমন একটি পুষ্টিকর পানীয়, যা বর্তমানে আবার নতুন করে জনপ্রিয় হয়ে উঠছে। মাত্র পাঁচটি সাধারণ উপকরণ দিয়ে তৈরি এই পানীয়টি অনেকের কাছে ‘পাওয়ার মিল্ক’ নামে পরিচিত। এটি শরীরকে শক্তি জোগায়, পুষ্টির ঘাটতি পূরণ করে এবং হাড় মজবুত রাখতে সাহায্য করে।

কীভাবে তৈরি করবেন 
এই পানীয় তৈরি করা খুবই সহজ এবং এতে খুব বেশি উপকরণও লাগে না। প্রয়োজন হবে এক গ্লাস হালকা গরম দুধ, দুটি শুকনো ডুমুর, পাঁচটি খেজুর, পাঁচটি ভেজানো ও খোসা ছাড়ানো কাঠবাদাম এবং একটি পাকা কলা।

সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে সহজেই একটি স্মুদি তৈরি করা যায়। আবার চাইলে দুধের সঙ্গে ফলগুলো আলাদা করে খাওয়া যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, দুপুরের খাবার ও রাতের খাবারের মাঝামাঝি সময়, অর্থাৎ মিড-ডে স্ন্যাকস হিসেবে এই পানীয় খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়।

কেন এই পানীয় এত উপকারী
আয়ুর্বেদ শাস্ত্রে এই ধরনের খাবার শরীরের ভেতর থেকে পুষ্টি জোগায় এবং পেশি গঠনে সহায়তা করে।

খেজুর ও কলা শরীরে দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে। এই দুই ফলে থাকা প্রাকৃতিক চিনি ও কার্বোহাইড্রেট শরীরের এনার্জি লেভেল বাড়ায় এবং ধীরে ধীরে ওজন বাড়াতে সহায়তা করে।

অন্যদিকে ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এটি হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফলে শরীর খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি সহজে গ্রহণ করতে পারে।

কাঠবাদাম ও দুধের সংমিশ্রণও অত্যন্ত পুষ্টিকর। কাঠবাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন ই এবং প্রোটিন, আর দুধে রয়েছে ক্যালসিয়াম ও প্রোটিন। এই দুই উপাদান একসঙ্গে হাড় শক্ত করতে এবং শরীরের পেশি মজবুত রাখতে সাহায্য করে।

কত দিন খাবেন
বিশেষজ্ঞদের মতে, যারা দীর্ঘদিন অসুস্থ থাকার পর দুর্বল হয়ে পড়েছেন বা যাদের শরীর ভেঙে গেছে, তারা টানা ১০ থেকে ১৫ দিন এই পানীয় পান করলে শরীরে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করতে পারেন। এতে শুধু ওজনই বাড়ে না, অনেক সময় ত্বকের উজ্জ্বলতাও বাড়তে দেখা যায়।

সতর্ক হয়ে খাবেন যারা
তবে এই পানীয়টি বেশ ভারী হওয়ায় যাদের হজমের সমস্যা রয়েছে বা যারা গ্যাস ও অম্বলে ভোগেন, তাদের পরিমাণ বুঝে খাওয়া উচিত। এছাড়া এতে খেজুর ও কলার মতো মিষ্টি ফল থাকায় ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে পান করা ভালো।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এসি/আপ্র/০৯/০৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নতুন ‘বোন গ্লু’তে মাত্র ৩ মিনিটে ভাঙা হাড় জোড়া লাগবে
২৮ মার্চ ২০২৬

নতুন ‘বোন গ্লু’তে মাত্র ৩ মিনিটে ভাঙা হাড় জোড়া লাগবে

ভাঙা হাড় জোড়া লাগাতে চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে চীনা বিজ্ঞানীদের উদ্ভাবিত এক ব...

ঈদে মেহেদির রং গাঢ় রাখার সহজ টিপস
২০ মার্চ ২০২৬

ঈদে মেহেদির রং গাঢ় রাখার সহজ টিপস

ঈদের আনন্দ মেহেদি ছাড়া কল্পনাও করা যায় না। হাতের রঙিন কারুকাজ শুধু সৌন্দর্য বাড়ায় না, বরং পুরো উৎসবে...

হার্ট ভালো রাখতে কি প্রতিদিন হাঁটতে হবে!
১৭ মার্চ ২০২৬

হার্ট ভালো রাখতে কি প্রতিদিন হাঁটতে হবে!

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বেশিরভাগ সময় সুস্বাস্থ্য এবং রোগ প্রতিরোধের জন্য ৩০ মিনিট হাঁটা উপকারী বলে সুপা...

রোজা রেখে ব্যায়াম করা যাবে কি
১৬ মার্চ ২০২৬

রোজা রেখে ব্যায়াম করা যাবে কি

পবিত্র রমজান মাসের এখন শেষ দশ দিন চলছে। রোজার শেষের দিকে ক্লান্ত লাগাটা স্বাভাবিক। তবে এ সময় রোজা রে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

এবারের ঈদযাত্রাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রীর এই দাবি ঠিক আছে বলে মনে করেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 5 ঘন্টা আগে