গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রোজা রেখে ব্যায়াম করা যাবে কি

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০ পিএম, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ০৯:১৪ এএম ২০২৬
রোজা রেখে ব্যায়াম করা যাবে কি
ছবি

ছবি সংগৃহীত

পবিত্র রমজান মাসের এখন শেষ দশ দিন চলছে। রোজার শেষের দিকে ক্লান্ত লাগাটা স্বাভাবিক। তবে এ সময় রোজা রেখে ব্যায়াম করা যাবে কিনা তা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করে থাকেন। কিন্তু শরীরকে ফিট রাখতে নির্দিষ্ট সময়ে অল্প করে হলেও ব্যায়াম করা দরকার। রোজায় খেয়াল রাখতে হবে, কখন ব্যায়াম করছেন এবং কতটুকু ব্যায়াম করছেন।  

রোজায় সকালের দিকে যোগব্যায়াম বা ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। খুব বেশি ভারী ব্যায়াম করতে যাবেন না। হালকা কোনো ব্যায়াম বেছে নিন। যারা নিয়মিত হাঁটেন তারা সকালের দিকে হাঁটুন। বিকেলে হাঁটবেন না। ঘাম হলে শরীরের ঘাম মুছে ঠাণ্ডা স্থানে থাকার চেষ্টা করুন। 

পানি ও লবণশূন্যতার কারণে পেশিতে ক্র্যাম্প হতে পারে। সে জন্য ইফতারের সময় বেশি করে পানি পান করবেন। ইফতার, রাতের খাবার এবং শেষরাতের খাবারে শর্করাজাতীয় খাবার অবশ্যই রাখা উচিত। ইফতারে ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন। 

যারা জিমে ব্যায়াম করেন তারা ভুলেও ভারী ব্যায়াম করবেন না। ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করুন। রমজান মাসে শরীরচর্চা করার ক্ষেত্রে সব সময় সাবধানতা অবলম্বন করা উচিত। ব্যায়ামে পেশিতে প্রচুর শর্করার দরকার হয়। 

সারদিন না খেয়ে ব্যায়াম করলে শরীরে থাকা সঞ্চিত শর্করা দ্রুত শেষ হয়ে যায় ও শরীর দুর্বল হয়ে পড়তে পারে। তাই রোজায় শরীরচর্চা অবশ্যই করতে পারবেন, তবে সেটা পরিমাণ মতো ও নিয়ম মতো। 

এসি/আপ্র/১৬/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে
১৪ সেপ্টেম্বর ২০২৬

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে

ফিট ও সুস্থ শরীর গড়ার জন্য বয়স কম হওয়া কিংবা কঠোর ব্যায়াম ও কড়া খাদ্যাভ্যাস মেনে চলা সবসময় জরুরি নয়।...

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে
১৩ সেপ্টেম্বর ২০২৬

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে

একটি শিশু পৃথিবীতে আসার পর পুরো পরিবারের চিত্রই বদলে যায়। নতুন জীবনের আনন্দ ও উচ্ছ্বাসের পাশাপাশি বা...

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!
১৩ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!

রান্নাঘরে প্রতিদিন এমন অনেক কিছুই ব্যবহার করি, যার প্রয়োজন শেষ হলেই জায়গা হয় ময়লার ঝুড়িতে। পেঁয়াজের...

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ
০৯ সেপ্টেম্বর ২০২৬

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ

অফিসের চাপ, একের পর এক সভা, কাজের সময়সীমা ও পারিবারিক নানা দায়িত্ব—সব মিলিয়ে ব্যস্ত জীবনে সঙ্গীকে পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই