গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঈদে মেহেদির রং গাঢ় রাখার সহজ টিপস

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২০ মার্চ ২০২৬ | আপডেট: ০৬:০৭ এএম ২০২৬
ঈদে মেহেদির রং গাঢ় রাখার সহজ টিপস
ছবি

ছবি সংগৃহীত

ঈদের আনন্দ মেহেদি ছাড়া কল্পনাও করা যায় না। হাতের রঙিন কারুকাজ শুধু সৌন্দর্য বাড়ায় না, বরং পুরো উৎসবের পরিবেশকেও প্রাণবন্ত করে তোলে।

তবে মেহেদি যত সুন্দর হোক না কেন, রং যদি ফিকে হয়ে যায়, তাহলে পুরো খাটনিই ভেঙে যেতে পারে। তাই শুধু মেহেদি দেওয়াই যথেষ্ট নয়, ঠিকমতো যত্ন নেওয়াও জরুরি।

অনেকেই অভিযোগ করেন, তাদের হাতে মেহেদি কখনোই গাঢ় আসে না। আসলে মেহেদির রং নির্ভর করে ত্বকের ধরন, স্কিন টোন এবং হাতের টেক্সচারের ওপর। একই ব্র্যান্ডের মেহেদি ব্যবহার করলেও একেকজনের হাতে রং একেক রকম দেখা দেয়। গাঢ় রং পেতে চাইলে প্রাকৃতিক উপায় ও কিছু ছোট টিপস মেনে চলা ভালো।

আসুন জেনে নেওযা যাকমেহেদির রং গাঢ় করার উপায়গুলো কী কী-

১. লেবু ও চিনি ব্যবহার
মেহেদির রং গাঢ় করতে যুগ যুগ ধরে ব্যবহৃত পদ্ধতি হলো লেবু ও চিনি। এক কাপ পানি গরম করুন এবং এতে চিনি মিশিয়ে ঘন করে নিন। ঠান্ডা হলে এতে লেবুর রস মিশিয়ে নিন। মেহেদি শুকিয়ে গেলে এই মিশ্রণটি হাতে লাগালে রং গাঢ় হবে।

২. লবঙ্গের ধোঁয়া
মেহেদির রং গাঢ় লাল করতে লবঙ্গ ব্যবহার করতে পারেন। মেহেদি পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর এবং নকশা থেকে শুকনো মেহেদি তুলে ফেলার পর (পানি ব্যবহার ছাড়া) লবঙ্গের ধোঁয়া বা ভাপ ব্যবহার করুন। একটি প্যানে কয়েক টুকরো লবঙ্গ নিয়ে ভালোভাবে গরম করুন। ধোঁয়া উঠতে শুরু করলে হাত প্যানের উপরে রাখুন। হিট যতক্ষণ সহনীয় মনে হয়, ততক্ষণ হাত রাখুন। এতে মেহেদির রং গাঢ় লাল হবে।এছাড়া দুই হাতে লবঙ্গের তেল মেখেও রং আরও উজ্জ্বল ও দীর্ঘস্থায়ী করা যায়।

৩. পানি সীমিত করা
মেহেদি তুলে ফেলার পর অতিরিক্ত পানি ব্যবহার রঙের উপরের লেয়ার ঝরিয়ে দিতে পারে। তাই অন্তত ২৪ ঘণ্টা হাতে খুব বেশি পানি লাগানো থেকে বিরত থাকুন।

৪.  অ্যাসেনশিয়াল অয়েল ব্যবহার
রোজমেরি, ইউক্যালিপটাস মতো অ্যাসেনশিয়াল অয়েল মেহেদির রং গাঢ় করতে বেশ ভালো কাজ করে। তাই মেহেদি শুকিয়ে গেলে কয়েক ফোঁটা অ্যাপ্লাই করুন।

৫.  নারিকেল তেল
মেহেদির রং গাঢ় করতে নারিকেল তেল চমৎকার কাজ করে। এটা মেহেদির রং ফিকে হয়ে যাওয়া এড়াতে সাহায্য করে। আর্দ্রতা ধরে রেখে রং দীর্ঘস্থায়ী করতে নারিকেল তেল সহায়ক।

মেহেদি পরার পরে অনেকেই হেয়ার ড্রায়ারের সাহায্য নেন। কিন্তু এতে ডিজাইন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং রংও সমানভাবে আসে না। তাই যতই ব্যস্ত থাকুন, মেহেদি ন্যাচারালি শুকিয়ে নিন। এটি রঙকে গাঢ় করার জন্য সবচেয়ে প্রাকৃতিক ও নিরাপদ উপায়।

কার্যকরী টিপস
বাজারে পাওয়া টিউব মেহেদির পরিবর্তে বাড়িতে মেহেদি বেটে নেয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।
খুব ঘন বা জাঁকজমকপূর্ণ ডিজাইনের দরকার নেই, সাধারণ স্টাইলও সুন্দর দেখাবে।
মেহেদি পরে রাতে ঘুমানোর আগে হালকা কভার বা মোজা ব্যবহার করতে পারেন, যাতে ডিজাইন ছিঁড়ে না যায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এসি/আপ্র/২০/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শিশুদের মতো রং করলে কমবে মানসিক চাপ
১৪ সেপ্টেম্বর ২০২৬

শিশুদের মতো রং করলে কমবে মানসিক চাপ

ছোটবেলায় রং পেন্সিল হাতে নিয়ে খাতার পাতায় ইচ্ছেমতো রং করার আনন্দের কথা মনে আছে? ফুলের পাপড়ি কখনো নীল...

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে
১৪ সেপ্টেম্বর ২০২৬

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে

ফিট ও সুস্থ শরীর গড়ার জন্য বয়স কম হওয়া কিংবা কঠোর ব্যায়াম ও কড়া খাদ্যাভ্যাস মেনে চলা সবসময় জরুরি নয়।...

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে
১৩ সেপ্টেম্বর ২০২৬

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে

একটি শিশু পৃথিবীতে আসার পর পুরো পরিবারের চিত্রই বদলে যায়। নতুন জীবনের আনন্দ ও উচ্ছ্বাসের পাশাপাশি বা...

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!
১৩ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!

রান্নাঘরে প্রতিদিন এমন অনেক কিছুই ব্যবহার করি, যার প্রয়োজন শেষ হলেই জায়গা হয় ময়লার ঝুড়িতে। পেঁয়াজের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই