গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আমের রসে নানা স্বাদের তিন খাবার

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২১:০০ পিএম, ২৯ জুন ২০২৬ | আপডেট: ০৯:৫৭ এএম ২০২৬
আমের রসে নানা স্বাদের তিন খাবার
ছবি

ছবি সংগৃহীত

পাকা আম এখন ঘরে ঘরে। আমের স্বাদে বৈচিত্র্য আনতে আমের রস দিয়ে তৈরি করতে পারেন নানা স্বাদের খাবার। নিচে দেওয়া হলো পাকা আমের তৈরি নানা স্বাদের তিনটি রেসিপি-

আম চিঁড়া
উপকরণ: পাকা আমের রস এক কাপ, গুঁড়াদুধ ৪ টেবিল চামচ, মধু বা লাল চিনি ৪ টেবিল চামচ, ভেজানো চিঁড়া এক কাপ, পাকা আমের বল ৪ পিস, পাকা আমের স্লাইস ২ পিস ও সাজানোর জন্য লেবুর পাতা ২টা।

প্রণালি: পাকা আমের খোসা ফেলে আইস কিউব দিয়ে বল বানিয়ে নিন। পরে বাকি যে অংশ তা ব্লেন্ড করে নিন। এবার গুঁড়াদুধ, মধু বা চিনি দিয়ে মিশিয়ে নিন। ভেজানো চিঁড়ায় পানি ঝরিয়ে গুঁড়াদুধ দিয়ে মিশিয়ে রাখুন। তারপর সার্ভিং গ্লাসে প্রথমে পাকা আমের রস দিন। পরে চিঁড়ার মিশ্রণ দিন। শেষে আমের বল, আমের স্লাইস, লেবুপাতা বসিয়ে দিন। রেডি হয়ে গেল আম-চিঁড়া।

আমের পায়েস
উপকরণ: তরল দুধ এক লিটার, চিনি এক কাপ, পোলাওয়ের চাল আধা কাপ, আমের রস দুই কাপ, এলাচ-দারুচিনি দুই পিস করে, আম কিউব করে কাটা এক কাপ, কাজুবাদাম, কিশমিশ ২ টেবিল চামচ করে ও লাল চেরি সাজানোর জন্য।
প্রণালি: পোলাওয়ের চাল ধুয়ে ভিজিয়ে রাখুন তিরিশ মিনিট। আম খোসা ফেলে কেটে ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিন। আম কিউব করে কেটে রাখুন এক কাপ। হাঁড়িতে দুধ ভেজানো চাল দিয়ে সিদ্ধ করে নিন। ফুটে উঠলে চাল সিদ্ধ হলে চিনি দিয়ে দিন। পায়েস হয়ে এলে চুলার তাপ কমিয়ে আমের রস দিন। পরে দারুচিনি, এলাচ, কিশমিশ, কাজুবাদাম দিয়ে নেড়েচেড়ে কিছুটা সময় রান্না করুন। ঘন হয়ে এলে সার্ভিং ডিশে ঢেলে পায়েসের ওপর আমের কিউব ছড়িয়ে দিন। লাল চেরি দিয়ে সাজিয়ে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু আমের পায়েস।

আমের হলুদ কুলফি
উপকরণ: গুঁড়াদুধ এক কাপ, পাকা আম ৩টা, চিনি এক কাপ, পেস্তাবাদাম আধা কাপ, গোলাপজল আধা চা-চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, জাফরান বা হলুদ রঙ সামান্য, পানি ২ কাপ ও জেলেটিন এক চা-চামচ।

প্রণালি: আধা কাপ গরম পানিতে জেলেটিন গুলিয়ে নিন। এবার ২ কাপ পানি, গুঁড়াদুধ, চিনি, পেস্তাবাদাম, কিশমিশ, পাকা আম দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। পরে হলুদ রঙ, গোলাপজল আর জেলেটিন গোলানো পানি দিয়ে একসঙ্গে মিলিয়ে নিন। পরে কুলফির ছাঁচে দুধ ঢেলে ডিপফ্রিজে জমাতে হবে। কুলফি ছাঁচ পানির মধ্যে চুবিয়ে ছোটাতে হবে। এবার ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন পাকা আমের কুলফি।

আপ্র/কেএমএএ/২৯.০৬.২০২৬

সংশ্লিষ্ট খবর

শিশুদের মতো রং করলে কমবে মানসিক চাপ
১৪ সেপ্টেম্বর ২০২৬

শিশুদের মতো রং করলে কমবে মানসিক চাপ

ছোটবেলায় রং পেন্সিল হাতে নিয়ে খাতার পাতায় ইচ্ছেমতো রং করার আনন্দের কথা মনে আছে? ফুলের পাপড়ি কখনো নীল...

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে
১৪ সেপ্টেম্বর ২০২৬

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে

ফিট ও সুস্থ শরীর গড়ার জন্য বয়স কম হওয়া কিংবা কঠোর ব্যায়াম ও কড়া খাদ্যাভ্যাস মেনে চলা সবসময় জরুরি নয়।...

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে
১৩ সেপ্টেম্বর ২০২৬

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে

একটি শিশু পৃথিবীতে আসার পর পুরো পরিবারের চিত্রই বদলে যায়। নতুন জীবনের আনন্দ ও উচ্ছ্বাসের পাশাপাশি বা...

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!
১৩ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!

রান্নাঘরে প্রতিদিন এমন অনেক কিছুই ব্যবহার করি, যার প্রয়োজন শেষ হলেই জায়গা হয় ময়লার ঝুড়িতে। পেঁয়াজের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই