গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাড্ডায় রিকশা চালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৯ পিএম, ১৯ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:৪৬ এএম ২০২৬
বাড্ডায় রিকশা চালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ছবি

ছবি সংগৃহীত

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত চিকন চাকার প্রায় ২ লাখ ৪১ হাজার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের দাবিতে রাজধানীর বাড্ডায় মানববন্ধনের ডাক দিয়েছেন রিকশা ও ভ্যান শ্রমিকরা। তবে মানববন্ধনের কথা থাকলেও এক পর্যায়ে তারা সড়ক অবরোধে নামেন। ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, শ্রমিকদের কর্মসূচিতে সড়ক অবরোধের পূর্ব কোনো ঘোষণা ছিল না। তারা কেবল মানববন্ধন করার কথা জানিয়েছিল। কিন্তু কর্মসূচি চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে মূল সড়ক অবরোধ করে দেন অটোরিকশা চালকরা।

এই কর্মসূচির আয়োজন করে ঢাকা বৃহত্তর দক্ষিণ সিটি করপোরেশনের ব্যাটারি চালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সংগঠনটির দাবি, দীর্ঘদিন ধরে চিকন চাকার ব্যাটারি রিকশা চলাচলে নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, যা শ্রমিকদের জীবিকা নির্বাহে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, ট্রাফিক গুলশান বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, বাড্ডা ফুজি টাওয়ারের সামনে মূল সড়ক অবরোধ থাকায় ওই রুট ব্যবহারকারী যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শও দেওয়া হয়।

বিকল্প রুট
রামপুরা থেকে কুড়িল বিশ্বরোড বা উত্তরা অভিমুখে যাত্রীরা বাড্ডা লিংক রোড থেকে বামে ঘুরে গুলশান-১ হয়ে গুলশান-২ দিয়ে যেতে পারবেন। আর উত্তরা থেকে আগত যানবাহনকে বাড্ডা রুট এড়িয়ে মহাখালী রুট ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।

সড়ক অবরোধের কারণে রাজধানীর বাড্ডা, রামপুরা ও আশপাশের এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে, ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা।

এসি/আপ্র/১৯/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই