গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শান্তিরক্ষা মিশন সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৪ পিএম, ১৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:১৮ এএম ২০২৬
শান্তিরক্ষা মিশন সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
ছবি

ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই-ইউনিফসার ফোর্স কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান -ছবি আইএসপিআর

দক্ষিণ সুদান ও আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কার্যক্রম পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (১৪ আগস্ট) আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার দেশে ফেরার তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ দিনের সরকারি সফরে সেনাপ্রধান ‘ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান’ এবং ‘ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই’ মিশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

সফরকালে তিনি দক্ষিণ সুদানে মোতায়েন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোম্পানি, পদাতিক ব্যাটালিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট পরিদর্শন করেন। পাশাপাশি আবেই অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়নের কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় সেনাপ্রধান বাংলাদেশি শান্তিরক্ষীদের সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি মিশনে নিয়োজিত বাংলাদেশি স্টাফ অফিসার, সামরিক পর্যবেক্ষক ও কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দায়িত্ব পালন ও মিশনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।

আইএসপিআর জানায়, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান সাউথ সুদান ও আবেই অঞ্চলের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডারদের সঙ্গে পৃথক বৈঠক করেন। তিনি আবেইতে মিশন লিডারশিপ টিম এবং সুদান ও দক্ষিণ সুদানের জাতীয় মনিটরদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

এসব বৈঠকে মিশনের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা পরিস্থিতি, আভিযানিক চ্যালেঞ্জ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সফরের অংশ হিসেবে সেনাপ্রধান দক্ষিণ সুদানের প্রতিরক্ষামন্ত্রী এবং দেশটির প্রতিরক্ষাবাহিনীর প্রধানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় দক্ষিণ সুদানের প্রতিরক্ষাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আইএসপিআর আশা প্রকাশ করেছে, সেনাপ্রধানের এই সফর বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল আরো বাড়াবে। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং জাতিসংঘের সঙ্গে সহযোগিতা আরো সুদৃঢ় হবে। ভবিষ্যতে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ ও কার্যপরিধি সম্প্রসারণেও এ সফর ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সূত্র: আইএসপিআর

সানা/কেএমএএ/আপ্র/১৪/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই