গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এক দিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিন ছুটি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৫৫ এএম ২০২৬
এক দিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিন ছুটি
ছবি

ছবি সংগৃহীত

আগস্টের শেষ সপ্তাহে সরকারি ছুটির সঙ্গে এক দিনের ছুটি মিলিয়ে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে ২৮ ও ২৯ আগস্ট শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করা যাবে।

তবে ২৭ আগস্টের ছুটি নিতে হলে সংশ্লিষ্ট কর্মস্থলের অনুমোদন প্রয়োজন হবে। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে বিষয়টি প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির নীতিমালার ওপর নির্ভর করবে।

এদিকে হাসপাতাল, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এই ছুটির সুবিধা প্রযোজ্য হবে না। দায়িত্বের প্রয়োজন অনুযায়ী এসব প্রতিষ্ঠানের কর্মীদের নির্ধারিত কর্মসূচি অনুসারে দায়িত্ব পালন করতে হতে পারে।

এর আগে গত ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এক দিনের সাধারণ ছুটি ছিল। ওই ছুটির সঙ্গে এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি এবং শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পেয়েছিলেন সরকারি চাকরিজীবীরা।

ফলে আগস্টের শেষ সপ্তাহেও এক দিনের ছুটি ‘ম্যানেজ’ করতে পারলে সরকারি চাকরিজীবীদের সামনে আবারো টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হচ্ছে।

এসি/আপ্র/১৫/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই