গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পর জড়িত: দীনেশ ত্রিবেদী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৩ পিএম, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:৫৪ এএম ২০২৬
ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পর জড়িত: দীনেশ ত্রিবেদী
ছবি

ছবি সংগৃহীত

ভারত ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

লিখিত বক্তব্যে দীনেশ ত্রিবেদী বলেন, অভিন্ন ইতিহাসের সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্ব ক্রমেই বিকশিত হচ্ছে। বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ তাদের অংশীদারত্ব এগিয়ে নিচ্ছে।

তিনি বলেন, অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সদিচ্ছার ওপর প্রতিষ্ঠিত জনগণের সঙ্গে জনগণের সম্পর্কই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রকৃত প্রাণস্পন্দন।

ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে ভারতের অব্যাহত অগ্রগতি, ঐক্য ও সমৃদ্ধির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে ভারত ও বাংলাদেশকে হাতে হাত রেখে কাজ করার আহ্বান জানিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, এর মাধ্যমে দুই দেশের মধ্যকার বন্ধুত্বের অসাধারণ বন্ধন আরো শক্তিশালী হবে।

এসি/আপ্র/১৫/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই