গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জন্মদিনের দোয়া মাহফিলে মির্জা ফখরুল

খালেদা জিয়াই বিএনপির অর্জনের মূল কারিগর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১০ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:৪৫ এএম ২০২৬
খালেদা জিয়াই বিএনপির অর্জনের মূল কারিগর
ছবি

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর -ছবি সংগৃহীত

বিএনপির রাজনৈতিক অর্জনের প্রধান কারিগর হিসেবে দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর নেতৃত্ব, দীর্ঘ সংগ্রাম এবং আপসহীন ভূমিকার মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল এ কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া এমন এক সময়ে জন্মেছিলেন, যখন তাঁর জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের ভাগ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে যায়। নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে তিনি বারবার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। একই সঙ্গে দেশের সমৃদ্ধির সংগ্রামেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিএনপির মহাসচিব বলেন, বিএনপি আজ যে রাজনৈতিক অবস্থানে এসেছে এবং গণতান্ত্রিক দেশ ও গণতান্ত্রিক দল হিসেবে যে দীর্ঘ সংগ্রাম করেছে, এর মূল কারিগর ছিলেন খালেদা জিয়া। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, আপসহীন অবস্থান, দলকে ধারণ করা এবং নেতা-কর্মীদের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে তিনি দলটিকে একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত করেছেন। খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার ধারণ করে বিএনপিকে আরো গণতান্ত্রিক ও কার্যকর রাজনৈতিক দলে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল। তিনি বলেন, খালেদা জিয়া আজ তাঁদের মধ্যে নেই। তাঁর জন্মদিনে নেতা-কর্মীদের শপথ নিতে হবে, বিএনপিকে এমন একটি সত্যিকারের গণতান্ত্রিক রাজনৈতিক দলে পরিণত করতে হবে, যে দল কার্যকরভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। দোয়া মাহফিলে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক ও আবদুস সালাম এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৬/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই