গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হামের উপসর্গে আরো ৭ মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৩ পিএম, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:১১ এএম ২০২৬
হামের উপসর্গে আরো ৭ মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫
ছবি

ছবি সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন পাঁচজন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯১৫ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮১৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে নিয়মিতভাবে হাম পরিস্থিতির তথ্য প্রকাশ করে আসছে। সর্বশেষ নিয়মিত বুলেটিনে জানানো হয়, রোববার (১৬ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো ৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে-৩৬০ জন। এরপর সিলেট বিভাগে ১৩৩, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৪, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৮, খুলনায় ৩২ এবং রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৮১ জন রোগী এসেছে। তাদের মধ্যে ৯২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩০৮, রাজশাহীতে ২৭, সিলেটে ১৩৮, চট্টগ্রামে ২৩১, বরিশালে ১১৩, ময়মনসিংহে ৪৯, খুলনায় ৫১ এবং রংপুরে ১২ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৮৬। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।

দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এখন ১ লাখ ৪৩ হাজার ৭৭৮। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৯৩০ জনের।
সানা/ডিসি/আপ্র/১৭/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই