গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চালুর পরদিনই মহিলা বাসে নেই যাত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৪ পিএম, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:৫৩ এএম ২০২৬
চালুর পরদিনই মহিলা বাসে নেই যাত্রী
ছবি

ছবি সংগৃহীত

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন রুটে চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘মহিলা বাস সার্ভিস’। তবে চালুর পরদিনই এ বিশেষ বাসে যাত্রীসংকটের চিত্র দেখা গেছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলকারী মহিলা বাসে অধিকাংশ আসন ফাঁকা এবং হাতে গোনা কয়েকজন নারী যাত্রী দেখা যায়। বিপরীতে একই সময়ে সাধারণ গণপরিবহনে নারী যাত্রীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এমনকি কয়েকটি বাসে নারীদের গেট ধরে ঝুলে চলাচল করতেও দেখা গেছে।

সকাল ৯টার পর রাজধানীর শ্যামলী বাস পয়েন্ট অতিক্রম করে মিরপুর ১০ নম্বর থেকে মতিঝিলের উদ্দেশে যাওয়া একটি মহিলা বাস। বাইরে থেকে বাসটির দোতলায় কোনো যাত্রী দেখা যায়নি। নিচতলায় ছিলেন মাত্র চার-পাঁচজন নারী। কয়েকটি বাস পয়েন্ট অতিক্রম করে সকাল সাড়ে ৯টার দিকে সংসদ ভবন পর্যন্ত বাসটির পিছু নিয়েও নতুন কোনো যাত্রী উঠতে বা নামতে দেখা যায়নি।

এ সময় বাসটির পেছনের গেটে একজন পুরুষ যাত্রী এবং চালকের সহকারীর আসনে একজন পুরুষকে দেখা যায়। যাত্রী না থাকায় বাসটি কয়েকটি নির্ধারিত পয়েন্টে না থামায় চালক বা সংশ্লিষ্ট কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে বিভিন্ন বাস পয়েন্টে নারী যাত্রীদের উপস্থিতি থাকলেও বিশেষ এই বাসে ওঠার তেমন আগ্রহ দেখা যায়নি। সাধারণ বাসেই প্রতিদিনের মতো নারীদের চলাচল করতে দেখা গেছে। বিআরটিসির নারী-পুরুষ উভয়ের জন্য নির্ধারিত বাসের গেট ধরেও অনেক নারীকে যাতায়াত করতে দেখা যায়।

সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর ফার্মগেট এলাকায় অবস্থান করেও এ সময়ে কোনো মহিলা বাসের দেখা মেলেনি।

ফার্মগেট বাস পয়েন্টে দাঁড়িয়ে থাকা নারী যাত্রী আসমা আক্তার বলেন, তিনি নির্দিষ্ট মহিলা বাসের জন্য অপেক্ষা করছেন না। প্রতিদিনের মতো অফিসে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় আছেন। তার নির্ধারিত গন্তব্যের যেকোনো বাস এলে তাতেই উঠবেন।

তিনি বলেন, ‘নির্দিষ্ট মহিলা বাসের আশায় দাঁড়িয়ে থাকলে কখন আসবে, কখন অফিসে পৌঁছাব—তা নিশ্চিত নয়। তবে অপেক্ষা করার সময় মহিলা বাস এলে তাতে উঠব।’

আরেক যাত্রী সোনালী খাতুন বলেন, প্রায় ৩০ মিনিট অপেক্ষা করেও মহিলা বাসের দেখা পাননি। তবে তিনি উদ্যোগটিকে ভালো হিসেবে উল্লেখ করে বলেন, বাসের সংখ্যা বাড়ানো হলে নারীদের জন্য এ সেবা আরো কার্যকর হবে।

তিনি বলেন, অল্পসংখ্যক বাস থাকায় অফিস সময়ে শুধু মহিলা বাসের ওপর নির্ভর করে অপেক্ষা করা কঠিন। তাই সরকারের উচিত বাসের সংখ্যা বাড়ানো।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে নতুন এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। প্রাথমিক পর্যায়ে ঢাকার নয়টি রুটে ১০টি বাস চলাচল করবে। এসব বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে নারীদের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিআরটিসি সূত্র জানায়, ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা যুক্ত করে এসব বাসের রুট নির্ধারণ করা হয়েছে। রাজধানীতে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসগুলো চলবে এবং মোট ১১৪টি স্টপেজে থামবে।

প্রাথমিক পর্যায়ে ঢাকায় ১০টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় আরো চারটি বাস দিয়ে মহিলা বাস সার্ভিস চালু করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, পর্যায়ক্রমে বাসের সংখ্যা ও রুট বাড়ানো হলে নারীদের নিরাপদ গণপরিবহনে যাতায়াতের সুযোগ আরো বিস্তৃত হবে।

এসি/আপ্র/১৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই