গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নিউইয়র্কে পিৎজার দোকানে গুলি, বাংলাদেশি নিহত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩০ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০৮:০১ এএম ২০২৬
নিউইয়র্কে পিৎজার দোকানে গুলি, বাংলাদেশি নিহত
ছবি

নিহত রাজুর বাড়ি বাংলাদেশের নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে -ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে বাংলাদেশি মালিকানাধীন একটি পিৎজার দোকানে ঢুকে বন্দুকধারীর গুলিতে মো. রাজু (৪৪) নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদ রাসেল (৩৯) নামে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত রাজুর বাড়ি বাংলাদেশের নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে। তার স্ত্রী ও দুই শিশুসন্তান বাংলাদেশে থাকেন। তিন বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ব্রুকলিনের রকঅ্যাওয়ে অ্যাভিনিউর আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা নামের দোকানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১২টা ১ মিনিটে নিউইয়র্ক নগর পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে ব্রুকলিন হেলথ-ব্রুকডেল ইউনিভার্সিটি হসপিটাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা বুকে গুলিবিদ্ধ রাজুকে মৃত ঘোষণা করেন। রাসেল বর্তমানে চিকিৎসাধীন। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেফতার করা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

হাসপাতালে চিকিৎসাধীন রাজুর সহকর্মী মোহাম্মদ রাসেল গণমাধ্যমকে জানান, এক ব্যক্তি দোকানে ঢুকে কোনো কথা না বলেই তাকে গুলি করেন। তার ঊরুতে গুলি লাগলে তিনি মাটিতে পড়ে যান। পরে ক্যাশিয়ার হিসেবে কর্মরত রাজুকেও গুলি করা হয়। তার বুকে গুলি লাগে।

রাসেল বলেন, দোকানটি রাজুর এক বন্ধুর মালিকানাধীন। রাজুই মূলত দোকানটি দেখাশোনা করতেন।

দোকানের মালিক আবদুল জলিল বলেন, রাজু তার বন্ধু ছিলেন। নিজের দোকানের মতোই তিনি এটি দেখাশোনা করতেন। রাজুর যুক্তরাষ্ট্রে কোনো আত্মীয়স্বজন ছিল না বলেও জানান তিনি।

জলিল বলেন, রাজুর মরদেহ বাংলাদেশে পাঠানোর জন্য বাংলাদেশি কমিউনিটির আর্থিক সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশ সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করছেন তারা।

এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত বন্দুকধারীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা।

সানা/কেএমএএ/আপ্র/২৪/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই