গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শাহজালালে পাঁচ কেজি কুশসহ ফের দুই ভারতীয় গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৬ পিএম, ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ০৮:৩০ এএম ২০২৬
শাহজালালে পাঁচ কেজি কুশসহ ফের দুই ভারতীয় গ্রেফতার
ছবি

ছবি সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ কেজি ৪০ গ্রাম অপ্রচলিত মাদক কুশসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন লিটার মদ ও ২৪টি ভারতীয় শাড়িও জব্দ করা হয়েছে।

গ্রেফতার দুজন হলেন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাসিন্দা সানোয়ার আলী ও ইমতিয়াজ আহমেদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তর জানায়, সানোয়ার আলী ও ইমতিয়াজ আহমেদ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সোমবার দুপুরে ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের নিচতলায় আগমনী হলের গ্রিন চ্যানেলে তাদের আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর কার্যালয়ের সদস্যরা। পরে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করে শাড়ির আড়ালে কৌশলে লুকিয়ে রাখা পাঁচ কেজি ৪০ গ্রাম কুশ, তিন লিটার মদ ও ২৪টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

এ ছাড়া তাদের কাছ থেকে দুটি ভারতীয় পাসপোর্ট, চারটি স্মার্টফোন, ৪০০ মার্কিন ডলার, ১ হাজার ১৭০ থাই বাথ এবং সমপরিমাণ ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। অধিদপ্তরের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে মামলাটি করেন।

গ্রেফতার দুজনের সঙ্গে মাদক পাচারে জড়িত কয়েকজন বাংলাদেশিকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে বলেও দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এ নিয়ে গত এক সপ্তাহে শাহজালাল বিমানবন্দরে কুশের তিনটি চালান জব্দ করল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসব ঘটনায় এখন পর্যন্ত তিন ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে এবং বিমানবন্দর থানায় তিনটি মামলা হয়েছে।

এর আগে গত শনিবার তিন কেজি কুশসহ এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়। তার আগে গত মঙ্গলবার বিমানবন্দরে চার কেজি ১৮০ গ্রাম কুশের আরেকটি চালান জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই ঘটনায় জড়িত দুজনের পাসপোর্ট উদ্ধার করা হলেও তারা কৌশলে পালিয়ে যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে কুশের তিনটি চালান নিয়ে সংঘটিত এসব ঘটনায় জড়িত ব্যক্তিরা থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসেন। তাদের কাছ থেকে থাইল্যান্ডের মুদ্রা বাথ, ভারতীয় রুপি ও মার্কিন ডলার জব্দ করা হয়েছে।
সানা/আপ্র/২৫/৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই