গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কলাবাগানে নটর ডেম কলেজের সাবেক শিক্ষকের লাশ উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩২ পিএম, ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:৫২ এএম ২০২৬
কলাবাগানে নটর ডেম কলেজের সাবেক শিক্ষকের লাশ উদ্ধার
ছবি

শিক্ষক ধীরেন্দ্র কুমার রায় -ছবি সংগৃহীত

রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটর ডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।

সোমবার (২৪ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে গ্রিন রোডের ১৮৮ নম্বর বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কলাবাগান থানার উপপরিদর্শক আতিকুর রহমান জানান, ধীরেন্দ্র কুমার বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। তাঁর মেয়ে ঘুম থেকে উঠে বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় তাঁকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, খবর পেয়ে সকাল সোয়া ১০টার দিকে হাসপাতাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে উপপরিদর্শক আতিকুর রহমান বলেন, ধীরেন্দ্র কুমারের স্ত্রী দীপালী রায় একটি স্কুলের শিক্ষিকা। সোমবার সকালে তিনি কর্মস্থলে চলে যান। এ সময় তাঁদের মেয়ে বাসায় ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে তিনি বাবাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সাল থেকে ধীরেন্দ্র কুমার শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে তাঁর আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ধীরেন্দ্র কুমারের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বনগ্রাম আবাসিক এলাকায়। তাঁর বাবার নাম মৃত শুধন্য কুমার রায়।
সানা/ডিসি/আপ্র/২৫/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই