গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তেরো দিনের মাথায় রংপুরের পুলিশ কমিশনার বদলি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৩ পিএম, ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:১৫ এএম ২০২৬
তেরো দিনের মাথায় রংপুরের পুলিশ কমিশনার বদলি
ছবি

পুলিশ কমিশনার আব্দুল মাবুদ -ছবি সংগৃহীত

আলোচিত চার খুনের ঘটনার পর রংপুর মহানগর পুলিশ কমিশনার আব্দুল মাবুদকে বদলি করা হয়েছে। তাঁর পরিবর্তে পুলিশের বিশেষ শাখার উপমহাপরিদর্শক মাহবুবুর রশিদকে রংপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুলিশের এই রদবদলের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আব্দুল মাবুদকে অন্যত্র বদলি করা হয়েছে। গত ১২ আগস্ট তিনি রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। দায়িত্ব নেওয়ার মাত্র ১৩ দিনের মাথায় তাঁকে সরিয়ে নতুন কমিশনার নিয়োগ দেওয়া হলো।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী পার্থী ও ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়মকে হত্যার ঘটনা নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই তরুণকে গ্রেফতার করে এবং প্রাথমিকভাবে ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের কথা জানিয়েছিল। পরে মামলার তদন্তভার কোতোয়ালি থানার কাছ থেকে মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে একই প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুল আমীনকে খাগড়াছড়িতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে সংযুক্ত করা হয়েছে।
সানা/ডিসি/আপ্র/২৫/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই