গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৯৯৯ সেবায় বিলম্ব, হাইকোর্টের রুল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১১ পিএম, ২৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:১৩ এএম ২০২৬
৯৯৯ সেবায় বিলম্ব, হাইকোর্টের রুল
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রমে বিলম্ব, একাধিকবার কল অন্যত্র স্থানান্তর এবং দ্রুত পুলিশি সহায়তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৫ আগস্ট) জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সায়কা কবির।

রুলে জানতে চাওয়া হয়েছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রমে বিলম্ব, বারবার কল অন্যত্র স্থানান্তর, কার্যকর জিপিএস-ভিত্তিক অবস্থান শনাক্তকরণ ও কলারের পরিচয় শনাক্ত করতে ব্যর্থতা এবং নিকটতম পুলিশ সদস্য, টহল দল বা ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠাতে ব্যর্থতাকে কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না।

একই সঙ্গে কার্যকর ‘জিরো এফআইআর’ ব্যবস্থা প্রণয়ন, বাস্তবায়ন ও কার্যকর রাখায় ব্যর্থতার কারণে নাগরিকের সময়মতো পুলিশি সুরক্ষা ও আইনের আশ্রয় পাওয়ার অধিকার ক্ষুণ্ন হয়েছে কি না, তাও জানতে চেয়েছেন আদালত।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিচালক বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
সানা/আপ্র/২৬/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই